উত্তরঃ বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ মূলত অধিকারভােগী ও অধিকারহীন শ্রেণিরূপে বিভক্ত ছিল। অধিকারভােগীরা কোনাে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করত না। বরং নানা সুযােগসুবিধা ভােগ করত। ফরাসি যাজক ও অভিজাতরা ছিল অধিকারভােগী মানুষ। যাজক ও অভিজাত ছাড়া সমাজের অন্যান্যরা সকলেই ছিল অধিকারহীন মানুষ। তারা নানাভাবে সমাজে বঞ্চিত হত।
■ দৈব রাজতন্ত্রের ধারণা : বুরবো রাজতন্ত্রে রাজাই ছিলেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। এ সময় রাজারা দৈব স্বত্বে (Divine Right) বিশ্বাসী ছিলেন। তাঁরা মনে করতেন যে, ঈশ্বরই তাদের ক্ষমতার উৎস। ফলে এই শাসনব্যবস্থায় জনগণ বঞ্চিত হত। এই শাসনব্যবস্থায় রাজার হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছিল।
Tags
History
