Model Activity Task Answer Bengali Class 5 - 2022

Model Activity Task Answer Bengali Class 5 - 2022

১ ) ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো । 

১.১ ) ‘ গল্পবুড়ো ‘ কবিতায় গল্পবুড়ো এসেছেন – 

উঃ – খ ) শীতকালে । 

১.২ ) ‘ দেখবি যদি জলদি আয় । ‘ – জলদি শব্দের অর্থ – 

উঃ – খ ) তাড়াতাড়ি। 

১.৩ ) ‘ প্রখর প্রত্যুষে ‘ । প্রখর শব্দের অর্থ – 

উঃ – গ ) তীব্র । 

২ ) নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও । 

২.১ ) গল্পবুড়ো তল্পিটা কোথায় রয়েছে ? 

উঃ – গল্পবুড়োর তল্পিটা তার কাঁধে রয়েছে ।

২.২ ) গল্প বুড়োর ঝোলায় কোন পাহাড়ের গল্প আছে ? 

উঃ – গল্প বুড়োর ঝোলায় কড়ির পাহাড়ের গল্প আছে । 

২.৩ ) ‘ এই থলেতে বন্দিনী । ‘ – থলেতে কে ‘ বন্দিনী ‘ অবস্থায় আছে ? 

উঃ – থলেতে কেশবতী নন্দিনী ‘ বন্দিনী ‘ অবস্থায় আছে । 

৩ ) নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও । 

৩.১ ) গল্পবুড়ো দিনের কোন সময়ে গল্প শোনাতে আসেন ? 

উঃ – শীতের ভোরে যখন উত্তরে হাওয়া বইতে থাকে তখন গল্পবুড়ো গল্প শোনাতে আসে । 

৩.২ ) গল্পবুড়োর মুখে ব্যথা হয়েছে কেন ? 

উঃ – ছোটদের গল্প শোনানোর জন্য গল্পবুড়ো কবিতা উত্তরের হাওয়াকে পরোয়া না করে গল্পেরঝুরি কাঁধে নিয়ে বেরিয়ে পড়ে এবং ‘ রূপকথা চাই, রূপকথা ‘ বলে বারবার চিৎকার করতে থাকে । বারবার এই চিৎকার করার কারণেই গল্প বুড়োর মুখে ব্যথা হয়েছে । 

৩.৩ ) ‘ বলবো নাকো রূপকথা । ‘ – গল্পবুড়ো কাদের রূপকথা শোনাবে না ? 

উঃ – গল্পবুড়ো বলেছে যারা শীতকালের ভোরে তার ডাক শুনে ঘুম থেকে উঠে দ্রুত তার কাছে রূপকথার গল্প শুনতে আসবে না, তারা সব মূর্খ । তাদের গল্পবুড়ো রূপকথা শোনাবে না । 

৪ ) নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখ । 

প্রশ্ন – গল্প বুড়োর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে তা কবিতা থেকে প্রাসঙ্গিক উদ্ধৃতিসহ আলোচনা করো ।

উত্তর - গল্পবুড়োর কাঁধের ঝোলা বা তল্পিটাই অনেক মন ভোলানো গল্প ভরা আছে। যার মধ্যে দৈত্য দানব, যক্ষীরাজ, রাজপুত্তর এর কথা এবং পক্ষীরাজ ও মন পবনের দাঁড়ের আজকবি সব কারখানার কাহিনী ভর্তি আছে । এছাড়াও ছিল কড়ির সারবাধা পাহাড়, হিরে, মানিক, সোনার কাঠি, তেপান্তরের মাঠ ও কেশবতী নন্দিনীর গল্প ।



Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال