উত্তরঃ দত্তকুলােদ্ভব কবি শ্রীমধুসূদনের ‘বিভীষণের প্রতি ইন্দ্রজিৎ' কাব্যাংশে এই অসাধারণ উপমা প্রয়ােগ করে কবি ইন্দ্রজিতের মাধ্যমে বলতে চেয়েছেন-অপরূপ চন্দ্রকলার বিধি নির্দিষ্ট স্থান হল মহাদেবের ললাট। সেখান থেকে বিচ্যুত হয়ে সেই চন্দ্রকলা যদি ধুলাবলুষ্ঠিত হয় তাতে তার যেমন অবস্থানগত মহিমা ক্ষুন্ন হয় তেমনি রূপসৌন্দর্যেরও হানি ঘটে। এখানে লঙ্কার রাক্ষসবংশকে মহাদেবের ললাটের সঙ্গে, বিভীষণকে চন্দ্রের সঙ্গে এবং রামচন্দ্রকে ধূলির সঙ্গে তুলনা করা হয়েছে।
Tags
Bengali
