উত্তরঃ 'তস্কর' রূপে যজ্ঞাগারে অনুপ্রবেশকারী লক্ষ্মণকে ইন্দ্রজিৎ চণ্ডালের সঙ্গে তুলনা করেছেন। শ্মশান-ভূমিতে অবস্থানকারী চণ্ডল সমাজে ঘৃণ্য ও নীচ হিসাবে পরিগণিত। নীচ, ঘৃণ্য, অসভ্য চণ্ডল যেমন সুসজ্জিত রাজপ্রাসাদে বেমানান তেমনি চৌর্যবৃত্তিধারী লঙ্কার শত্রু ঘৃণ্য লক্ষ্মণ কপূর বংশ গৌরবে গৌরবান্বিত স্বর্ণলঙ্কার রাজপুরীতে বেমানান।
Tags
Bengali
