আমরা কবিতা থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

1) প্রাচীন বাংলার বিখ্যাত দু’জন ভাস্করের নাম লেখাে। 
উঃ প্রাচীন বাংলার বিখ্যাত দু’জন ভাস্কর হলেন – বিপাল ও ধীমান। 
2) বাঙালি কীভাবে দেবঋণ মুক্ত হবে? 
উঃ বিশ্ববাসীকে মহামিলনের মন্ত্রে দীক্ষিত করে বাঙালি দেবঋণ হতে মুক্ত হবে। 
3) বাঙালি কীভাবে বিশ্বে নিজেকে প্রসারিত করবে? 
উঃ শারীরিক শক্তি কিংবা ঈর্ষা নয়, বাঙালি মিলনের মহামন্ত্রে বিশ্বে নিজেকে প্রসারিত করবে। 4) কার বাণী জগৎময় ছুটেছে? 
উঃ স্বামী বিবেকানন্দের বাণী বিশ্বময় ছড়িয়েছে। 5) পঞ্চবটী কী? 
উঃ পঞ্চবটী বলতে বট, বেল, অশ্বত্থ, অশােক, আমলকি—এই পাঁচটি বৃক্ষকে একত্রে বােঝানাে হয়েছে। 
6) আমাদের পট কোথায় অক্ষয় হয়ে রয়েছে? 
উঃ আমাদের আঁকাপট অজন্তা গুহাচিত্রে অক্ষয় হয়ে রয়েছে। 
7) মুক্তবেণীর গঙ্গা কী বিতরণ করে? 
উঃ মুক্তবেণীর গঙ্গা মুক্তি বিতরণ করে। 
8) বঙ্গজননীর বাম হাতে কী রয়েছে? 
উঃ বঙ্গজননীর বাঁ-হাতে রয়েছে কমলার ফুল। 
9) বঙ্গভূমিকে সাগর কী দিয়ে বন্দনা করে? 
উঃ বঙ্গভূমিকে সাগর অজস্র ঢেউয়ের মাধ্যমে বন্দনা করে। 
10) কারা মন্বন্তরে মরেনি? 
উঃ কবি সত্যেন্দ্রনাথ লিখেছেন, বাঙালি জাতি মন্বন্তরের পরও মরেনি।
11) ‘ওঙ্কারধাম কী ?
উঃ দ্বিতীয় সূর্য বর্মনের আমলে কম্বােজে নির্মিত হয় বৌদ্ধমন্দির ওঙ্কারধাম। প্রথমে এটি হিন্দুমন্দির ছিল। পরে এটি বৌদ্ধমন্দিরে পরিণত হয়।
12) কাকে বাংলার রবি’ বলা হয়েছে? 
উঃ কবি জয়দেব গােস্বামীকে বাংলার রবি বলা হয়েছে।
13) কার আশীর্বাদে বাঙালি ভুবন জয় করবে? 
উঃ বিধাতা পুরুষের কৃপায় বাঙালি ভুবন জয় করবে বলে কবি সত্যেন্দ্রনাথের আশা।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال