উঃ বাঙালি বিজ্ঞান সাধক হলেন বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। বাঙালির প্রতিভা ও মেধার কথা বলতে গিয়ে এই উক্তি করেছেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত।
জগদীশচন্দ্র বসু তাঁর কঠোর সাধনায় আবিষ্কার করেন— গাছেরও প্রাণ আছে। এর আগে পর্যন্ত মানুষ গাছকে জড় পদার্থ বলেই বিবেচনা করত। জগদীশচন্দ্র প্রমাণ করেন লজ্জাবতী লতাও উত্তেজনায় সাড়া দেয়। বনচাড়ালের মতাে গাছ মানুষের মতাে জীবনীশক্তি নিয়ে স্পন্দিত হয়। তাই কবি সত্যেন্দ্রনাথ দত্ত লিখেছেন যে তপস্যার ফলে বাঙালি সাধক জড়েও সাড়া পেয়েছেন।
Tags
Bengali
