কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি কবিতা থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

1) বিপাকে পড়ে প্রজারা কী করেছিল?
উঃ বিপাকে পড়ে প্রজারা প্রলয় থেকে বাঁচতে নিজেদের ভবন বা ঘরবাড়ি ছেড়ে দৌড় দিয়েছিল।
2)“চারিমেঘে জল দেয় অষ্ট গজরাজ” –এর সরলার্থ লেখাে।
উঃ স্তর, স্থূপ ইত্যাদি চারটি মেঘ দ্বারা আটটি দিকে অবস্থিত বারণের দল তথা হস্তীরাজ জল দেয় বা বৃষ্টিপাত ঘটায়।
3) কলিঙ্গদেশে উচ্চনাদে কীসের ডাক শােনা গিয়েছে?
উঃ কলিঙ্গের আকাশে মেঘের ঘনঘটা। তাই মেঘের গুরুগম্ভীর গর্জন শােনা গিয়েছে সেখানে।
4) কলিঙ্গদেশে একটানা কয়দিন বৃষ্টি হয়েছিল? উঃ কলিঙ্গদেশে একটানা সাতদিন বৃষ্টি হয়েছিল। 
5) কলিঙ্গবাসী কার কথা স্মরণ করেছেন? 
উঃ কলিঙ্গবাসী বজ্রনিবারক জৈমিনি ঋষির কথা স্মরণ করেছেন। 
6) “পথ হইল হারা”— প্রজারা কীভাবে পথ হারাল?
উঃ টানা সাতদিনের বৃষ্টিতে কলিঙ্গে বন্যা হয়েছিল। ফলে রাস্তা, মাঠ সব জলমগ্ন হয়ে যায়। হারিয়ে যায় পথ। 
7) “উঠে পড়ে ঘরগুলা করে দলমল”— এর কারণ কী? 
উঃ নদীর উঁচু ঢেউয়ের দাপটে কলিঙ্গের বাড়িঘর জলে ভাসতে ভাসতে টলমল করছিল ।
8) কলিঙ্গদেশের প্রজাগণ বিষাদে কী ভাবছে?
উঃ কলিঙ্গদেশের প্রজাগণ মনে মনে প্রমাদ গণতে থাকে যে মহাপ্লাবন আসবে অর্থাৎ ধ্বংস হবে চারদিক। তাই তাদের মনে বিষাদ জেগেছে।
9)“ধায় নদনদীগণ”— কার আদেশে ? 
উঃ দেবী চণ্ডীর আদেশে কলিঙ্গদেশের সব নদনদীর জলধারা নগরে প্রবেশ করে। 
10) “প্ৰজা চমকিত”– কেন? 
উঃ টানা সাতদিনের প্রবল বৃষ্টি ও ঝড়ে কলিঙ্গদেশের আকাশ, বাতাস ধুলায় ঢাকা, মাঠে-ঘাটে জল আর জল। তাই প্রজা চমকিত।
11) “বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়।” – কেন? 
উঃ বিপদের আসন্ন ইঙ্গিত পেয়ে প্রজারা ঘরবাড়ি ছেড়ে বাইরে দৌড় দিয়েছিল। কারণ টানা বৃষ্টিতে ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যুর আশঙ্কাও ছিল।
12) অতিবৃষ্টির ফলে কী কী পরিচ্ছন্ন ছিল না? 
উঃ অতিবৃষ্টির ফলে সন্ধ্যা-দিবস-রজনি পরিচ্ছন্ন ছিল না। 
13) কলিঙ্গবাসী নিজেদের অঙ্গ দেখতে পাচ্ছে না কেন?
উঃ আকাশ ঘন কালাে মেঘে ঢাকা পড়েছে। কলিঙ্গদেশ ঘন অন্ধকারে ঢাকা। ফলে নিজেদের অঙ্গ দেখতে পাচ্ছে না কলিঙ্গবাসী।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال