সূচনা: আদিম মানুষ প্রথমে ছিল খাদ্যসংগ্রাহক, পরে তারা চাষবাসের কৌশল আবিষ্কার করে খাদ্য উৎপাদন করতে শেখে।
সময়ের হাত ধরে আদিম মানুষ বিভিন্ন পর্যায়ে খাদ্যসংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে পরিণত হয়। পর্যায়গুলি হল নিম্নরূপ ----
খাদ্যসংগ্রহ ও খাদ্য উৎপাদনের বিভিন্ন পর্যায়
■ প্রথম পর্যায়: সভ্যতার শুরুতে মানুষ খাবার সংগ্রহ করে নিজেদের খিদে মেটাতাে এবং এক্ষেত্রে পুরুষ-নারী দুজনের ভূমিকা ছিল পৃথক ---
(i) পুরুষের শিকার: পুরুষেরা নদীর মাছ, বন্যজন্তু শিকার করে খাদ্য সংগ্রহ করত।
(ii) নারীর খাদ্যসংগ্রহ: নারীরা কাছের বনজঙ্গল থেকে নানা ধরনের ফলমূল, শাকসবজি, পাখির ডিম প্রভৃতি সংগ্রহ করত।
■ পরবর্তী পর্যায় :
(i) কৃষি কাজের প্রচলন: মাঝের পাথরের যুগের মেয়েরা উদ্ভিদের শিকড় বা ফলের বীজ ঘরের কাছে পুঁতে দিয়ে কৃষিকাজের উদ্ভাবন ঘটায়।
(ii) কৃষির উন্নতি : মাটি খোড়ার নিড়ানি যন্ত্র, শস্য কাটার কাস্তে, শস্য পেষাইয়ের উঁতা প্রভৃতি চাযের যন্ত্র আবিষ্কার দ্রুত কৃষির উন্নতি ঘটায়।
Tags
History
