উত্তরঃ নতুন পাথরের যুগে মেয়েরা উদ্ভিদের শিকড় বা ফলের বীজ বাড়ির কাছে পুঁতে দিয়ে কৃষির উদ্ভাবন ঘটায়। ফলে তারা নিজেরা নিজেদের প্রয়ােজনীয় খাদ্যের উৎপাদন করতে সক্ষম হয়। শুধু তাই নয়, একস্থানের উৎপাদিত খাদ্যশস্য বিনিময় প্রথার মাধ্যমে অন্যস্থানে পাঠানােরও সুযােগ তৈরি হয়। মানুষ কৃষিকাজ না শিখলে খাদ্যের অভাব দেখা দিত এবং মানুষকে পুনরায় পশুপালন ও শিকার করে তার খিদে মেটাতে হত৷ ফলস্বরূপ তাকে পুনরায় আদিম মানুষের মতােই জীবনধারণ করতে হত।
Tags
History
