গঠন: হরপ্পা সভ্যতায় পাওয়া সিলমােহরগুলি এক ধরনের নরম পাথর কেটে তৈরি করা হয়েছিল| অধিকাংশ সিলমােহরে একটি উলটো নকশা খােদাই করা হত (তাই দেখা যায় ভিজে কাদামাটিতে ওই সিলমােহরটির ছাপ দিলে তা সােজা হয়ে পড়ত)। সিলমােহরগুলি তৈরির পরে এক ধরনের সাদা জিনিস মাখিয়ে সেগুলি পােড়ানাে হত।
খােদাই করা বিষয়সমূহ : সিলমােহরগুলিতে নানা লিপি, প্রতীক চিহ্ন, এক শিংওয়ালা কল্পিত প্ৰাণী, শিংওয়ালা মানুষ, ষাঁড়, গাছ ও জ্যামিতিক নকশা খােদাই করা হত।
গুরুত্ব : হরপ্পা সভ্যতার সিলমােহরগুলি থেকে এই সভ্যতার অর্থনীতি ও ধর্মবিশ্বাস বিষয়ে অনেক কিছু জানা যায়।
Tags
History
