সূচনা : মস্তিষ্কের আকার অনুযায়ী আদিম মানুষকে নানা ভাগে বিভক্ত করা হয়।
আদিম মানুষের প্রকারভেদ
1) অস্ট্রালােপিথেকাস : এরা ছিল আনুমানিক ৪০ লক্ষ থেকে ৩০ লক্ষ বছর আগেকার মানবপ্রজাতি। এরা দু-পায়ে ভর দিয়ে কোনােরকমে দাঁড়াতে শিখেছিল|
2) হোমো হাবিলিস: এরা ছিল আনুমানিক ২৬ লক্ষ থেকে ১৭ লক্ষ বছর আগেকার মানবপ্রজাতি। এরা দলবদ্ধভাবে বাস করত। এদের খাদ্য ছিল বনের ফলমূল ও কঁাচা মাংস। .
3) হোমো ইরেকটাস : এরা ছিল আনুমানিক ২০ লক্ষ থেকে ৩ লক্ষ ৫০ হাজার বছর আগেকার মানবপ্রজাতি। এরাও দলবদ্ধভাবে বাস করত। এরাই প্রথম সােজা হয়ে দাঁড়াতে ও আগুনের ব্যবহার শিখেছিল।
4) হোমো স্যাপিয়েন্স: আনুমানিক ২ লক্ষ ৩০ হাজার বছর আগে এই মানবপ্রজাতির অস্তিত্ব ছিল। এরাই ছিল প্রথম বুদ্ধিমান মানুষ। হােমাে স্যাপিয়েন্সরা মাংস পুড়িয়ে খেতে এবং পশুর চামড়া পােশাকরূপে পরতে শিখেছিল।
Tags
History
