সূচনা: মস্তিষ্কের আকার অনুযায়ী আদিম মানুষের নানারকম ভাগ। এরকমই দুটি ভাগ, অস্ট্রালােপিথেকাস অর্থাৎ এপ থেকে মানুষ এবং হােমাে হাবিলিস অর্থাৎ দক্ষ মানুষ।
1) অস্ট্রালােপিথেকাস: এপ থেকে মানুষ হওয়া আদিম মানব উপজাতির নাম অস্ট্রালােপিথেকাস | এর কয়েকটি বৈশিষ্ট্য হল—
(i) আনুমানিক ৪০ লক্ষ থেকে ৩০ লক্ষ বছর আগে এদের অস্তিত্ব ছিল।
(ii) এরা দু-পায়ে ভর দিয়ে কোনাে রকমে দাঁড়াতে পারত।
(iii) শক্ত ও সুগঠিত চোয়ালের সাহায্যে এরা শক্ত বাদাম, শুকনাে ফল চিবিয়ে খেত।
(iv) আত্মরক্ষার জন্য এরা গাছে ডাল দিয়ে ধাক্কা মারত, পাথর ছুঁড়তে চেষ্টা করত।
2) হােমাে হাবিলিস : এরা দক্ষ মানুষ নামে পরিচিত ছিল।
(i) আনুমানিক ২৬ লক্ষ থেকে ১৭ লক্ষ বছর আগে এদের অস্তিত্ব ছিল।
(ii) এরা দল বেঁধে থাকত ও হাঁটতে পারত!
(iii) খাবার হিসেবে ফলমূল ও কাঁচা মাংস খেত।
(iv) এরা প্রথম পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। এরা একটি পাথর দিয়ে অন্য পাথরকে আঘাত করে পাথরের অস্ত্র বানাতে শেখে।
Tags
History
