সূচনা : মস্তিষ্কের আকার অনুযায়ী আদিম মানুষের নানারকম ভাগের অন্যতম দুটি হল হােমাে ইরেকটাস অর্থাৎ সােজা হয়ে দাঁড়াতে পারা মানুষ এবং হােমাে স্যাপিয়েন্স অর্থাৎ বুদ্ধিমান মানুষ।
হােমাে ইরেকটাস: এরাই ছিল প্রথম সােজা হয়ে দাঁড়াতে পারা মানুষ।
(i) আনুমানিক ২০ লক্ষ থেকে ৩ লক্ষ ৫০ হাজার বছর আগে এদের অস্তিত্ব ছিল।
(ii) এরা দু-পায়ে ভর দিয়ে সােজা হয়ে দাঁড়াতে পারত।
(iii) এরা দলবদ্ধভাবে গুহায় থাকত ও শিকার করত।
(iv) হােমাে ইরেকটাসরা প্রথম আগুনের ব্যবহার শিখেছিল।
(v) এরা প্রথমে স্তরকাটা নুড়িপাথরের হাতিয়ার এবং শেষে হাতকুঠার বানাতে শিখেছিল৷
হােমাে স্যাপিয়েন্স : এরাই ছিল প্রথম বুদ্ধিমান মানুষ।
(i) আনুমানিক ২ লক্ষ ৩০ হাজার বছর আগে এদের অস্তিত্ব ছিল৷
(ii) এরা দল বেঁধে একসঙ্গে বড়াে পশু শিকার করত।
(iii) এরা নানা কাজে আগুনের ব্যবহার শুরু করে।
(iv) এরা পশুর মাংস পুড়িয়ে খেতে ও পশুর চামড়া পরতে শেখে।
(v) এরা ছােটো, তীক্ষ, ধারালাে পাথরের অস্ত্র (বশা জাতীয়) বানাতে শেখে।
Tags
History
