সূচনা : আগুনের ব্যবহার শেখা মানুষের ইতিহাসে এক জরুরি বিষয় বলা চলে।
আগুনের ব্যবহার শেখার পর আদিম মানুষের পরিবর্তন
1) জীবনযাপনগত : আগুনের ব্যবহার শেখার পর আদিম মানুষের পরিবর্তন—
(i) শীতের হাত থেকে রক্ষা: আদিম মানুষকে প্রথমদিকে প্রচণ্ড শীতের মধ্যে কষ্ট পেতে হত। পরে আগুনের ব্যবহার শুরু হলে মানুষ আগুন জ্বেলে প্রচণ্ড শীতের হাত থেকে নিজেকে বাঁচাতে শিখেছিল |
(ii) আত্মরক্ষা: আদিম মানুষ বন্যজন্তুর হঠাৎ আক্রমণে মারা যেত। তারা দেখেছিল আগুনকে বন্যজন্তুরা ভয় পায়। তাই রাত্রে গুহার মুখে তারা আগুন জ্বালিয়ে রাখত। এভাবে বন্যজন্তুর হঠাৎ আক্রমণ থেকে তারা নিজেদেরকে রক্ষা করতে শিখেছিল৷
(iii) খাবার অভ্যাস: আগুনের ব্যবহার শুরু হলে আদিম মানুষের খাবার অভ্যাসও বদলে যায়।কাচা খাওয়ার বদলে তারা খাবার আগুনে ঝলসে খেতে শুরু করে।
2) দৈহিক : ঝলসানাে, নরম মাংস খেতে আদিম মানুষের চোয়াল ও দাঁতের জোর কম লাগত।তাই তাদের চোয়াল সরু ও ধারালাে, উঁচু দাঁত ছােটো হয়ে গেল।
Tags
History
