সূচনা: মধ্যপ্রদেশের ভােপাল থেকে কিছুটা দূরে, বিন্ধ্য পর্বতের গা ঘেঁষে নির্জন জঙ্গলে ভীমবেটকা অবস্থিত।
ভীমবেটকা গুহার খোঁজ: ১৯৫৭ খ্রিস্টাব্দে এখানে বেশকিছু গুহার খোঁজ মেলে।
বৈশিষ্ট্য:
(a) গুহার দেয়ালে আদিম মানুষের আঁকা ছবি পাওয়া গেছে। ছবিগুলির প্রায় সবই শিকারের দৃশ্য।
(b) পাশাপাশি দেয়ালগুলিতে নানারকম বন্যপশুর ছবি, পাখি, মাছ, কাঠবিড়ালীর মতাে প্রাণীর ছবিও দেখা যায়।
(c) এ ছাড়াও হাতেপায়ে গয়না এবং মুখােশ পড়া মানুষের একা বা দলবেঁধে শিকারের ছবিও দেখা যায়।
(d) অনেকক্ষেত্রে, মানুষের সঙ্গে কুকুরের ছবিও দেখা যায়।
(e) ভীমবেটকা গুহার দেয়ালে আঁকা ছবিগুলিতে সাদা এবং লাল রঙের ব্যবহার বেশি হলেও সবুজ ও হলুদ রঙের ব্যবহারও করা হয়।
(f) ভীমবেটকার গুহাগুলিতে পুরােনাে পাথরের যুগ থেকে আদিম মানুষেরা বসবাস করত
Tags
History
