টীকা লেখাে: হরপ্পা সভ্যতার লিপি।

সূচনা: প্রায় ইতিহাস যুগের সভ্যতা হরপ্পা সম্পর্কে জানতে এই সভ্যতায় প্রাপ্ত লিপির মূল্য অপরিসীম।

হরপ্পা সভ্যতার লিপি

1) দুর্বোধ্য : হরপ্লাবাসীরা লিখতে পারত। কিন্তু সেই লিপি আজ অবধি পড়া সম্ভব হয়নি। শুধু লিপি দেখে খানিকটা অনুমান করা গেছে। 
2) সাংকেতিক : হরপ্লার লিপিগুলি সাংকেতিক, লিপিগুলিতে সর্বমােট ৩৭৫ থেকে ৪০০টির মতাে চিহ্ন আছে। তবে মনে করা হয় হরপ্পার লিপিতে বর্ণমালা ছিল না এবং লিপিতে ব্যবহৃত ছােটো চিহ্নগুলি সম্ভবত সংখ্যাকে বােঝাত।
3) লিপি লেখার নিয়ম: হরপ্পার লিপিগুলি লেখা হত ডানদিক থেকে বামদিকে।
4) দ্রাবিড় ভাষার সঙ্গে মিল : অনেকের অনুমান দ্রাবিড় ভাষার সঙ্গে হরপ্পার ভাষার মিল ছিল।
5) মাধ্যম; পাত্র, সিলমােহর, তামার ফলকসহ নানা জিনিসের ওপরেই হরপ্পার লিপির খোজ পাওয়া গেছে। এই সভ্যতার তােলাবিরা কেন্দ্র থেকে সাইনবাের্ডের মতাে এক জিনিস মিলেছে।
6) গুরুত্ব : বলা চলে হরপ্পা সভ্যতার উন্নতির নমুনা হল তার লিপিগুলি। এই লিপিলি ঠিকমতাে ও সম্পূর্ণ পড়া গেলে ভারতীয় উপমহাদেশের অনেক অজানা কথা জানা যাবে।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال