উত্তরঃ ঐতিহাসিকদের অনুমান বেশ কয়েকবার সিন্ধু নদে বন্যার ফলে মহেনজোদারাে নগরের বিশাল পাঁচিলটি নষ্ট হয়েছিল এবং মহেনজোদারাে ক্ষতিগ্রস্ত হয়েছিল | দীর্ঘদিন ধরে গাছ কাটার ফলে শুষ্ক জলবায়ুর দরুন কৃষিব্যবস্থা প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এ ছাড়াও বহির্বাণিজ্যক্ষেত্রে বিশেষত, মেসােপটেমিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের অবনতি ঘটলে হরপ্পার অর্থনীতি সমস্যায় পড়ে। এর সঙ্গে শুরু হয় বৈদেশিক আক্রমণ। এইভাবে নানা কারণে হরপ্পা সভ্যতার পতন নিশ্চিত হয়ে ওঠে। তাই উদ্ধৃত বক্তব্যটি যুক্তিযুক্ত বলেই মনে হয়।
Tags
History
