উত্তরঃ হরপ্পা সভ্যতা অনেকগুলি নগর নিয়ে গড়ে উঠেছিল। সেগুলির মধ্যে মহেনজোদারাে ও হরপ্পা ছিল সবথেকে বড়াে দুটি নগর৷ তুলনায় লােথাল, বানাওয়ালি, কালিবঙ্গান ইত্যাদি নগরগুলি ছিল আকারে অনেক ছােটো। তাই স্বাভাবিকভাবেই গুরুত্বের দিক থেকে হরপ্পার সমস্ত নগর সমান ছিল না। বােধ হয় প্রশাসনিক কারণে এইসব নগরগুলি তৈরি করা হয়েছিল।
Tags
History
