উত্তরঃ পাহাড়ের ওপরে থাকে বড়াে বড়াে পাথর আর নীচে থাকে মাটি। অনেক সময় ওপরের বড়াে পাথর নিজের ওজনের জন্য দীর্ঘদিন ধরে একটু করে নীচের দিকে সরতে থাকে আবার, প্রবল বৃষ্টির ফলে বৃষ্টির জল মাটির মধ্যে টুইয়ে তলার মাটিকে নরম করে দেওয়ায় এটির বাঁধন আলগা হয়ে যায়। ফলে পাহাড়ের খাড়া ঢাল দিয়ে পাথর গড়িয়ে পড়ে যায় এবং পাহাড়ের মাটিতে ধস নামে।
Tags
Environment Science
