সূচনা : আদিম মানুষ প্রথমে খাদ্যসংগ্রহ করে বেঁচে থাকলেও পরে সে খাদ্য উৎপাদকে পরিণত হয়।
আদিম মানুষ খাদ্যসংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে রূপান্তর:
■ শিকার: গােড়ার দিকে আদিম মানুষ একা একা শিকার করে পেট ভরাত। পরে তারা জোট বেঁধে জোগাড় করা খাবার ভাগ করে খেতে শেখে।
■ ফলমূল জোগাড় : আদিম মানুষ শিকার ছাড়াও ফলমূল জোগাড় করে পেট ভরাত। নানান জায়গায় ঘুরে ঘুরে তারা ফলমূল জোগাড় করত। ■ পশুপালন: শিকার ও ফলমূল জোগাড় করেও মানুষ খাদ্যের জোগানকে সুনিশ্চিত করতে ব্যর্থ হয়। তাই সে পশুপালন শুরু করে। এতে অসময়ে খাবারের জোগান অনেকটাই সুনিশ্চিত হয়।
■ কৃষিকাজ: কৃষিকাজ শেখার পর আদিম মানুষের খাবার জোগাড়ে নিশ্চয়তা আসে। আদিম মানুষ নিজেরাই নিজেদের খাদ্য উৎপাদন করতে শুরু করে।
Tags
History
