উত্তরঃ মানুষের কঙ্কাল দেখে বােঝা যায় যে, দেহে কতগুলাে হাড় বা অস্থি আছে। পরিণত দেহের কঙ্কালে মােট 206 টি হাড় থাকে। এই হাড়গুলির মধ্যে কনুই থেকে কবজি পর্যন্ত থাকে আলনা ও রেডিয়াস, কাধ কনুই পর্যন্ত থাকে হিউমেরাস, মেরুদন্ডে থাকে ভার্টিব্রা বা কশেরুকা,কোমর থেকে হাঁটু পর্যন্ত থাকে ফিমার এবং হাঁটুর নীচ থেকে গােড়ালি পর্যন্ত টিবিয়া ও ফিবুলা। এদের মধ্যে কিছু হাড় বড়াে (যেমন— ফিমার,হিউমেরাস), আবার কিছু হাড় ছােটো (যেমন—কারপাল, স্টেপিস) । হাড়গুলির জোড়কে বলা হয় অস্থিসন্ধি।
Tags
Environment Science
