উত্তরঃ জীবাণু শব্দের অর্থ হল খুব ছােটো বা আণুবীক্ষণিক জীব। টিবি বা যক্ষ্মা রােগের জীবাণু খুবই মারাত্মক এবং এরা ফুসফুসকেই বেশি আক্রমণ করে। ফুসফুস দিয়ে আমরা শ্বাস নিই এবং ছাড়ি। ফুসফুসে যক্ষ্মা রােগের জীবাণু প্রবেশ করলে, প্রথম প্রথম বিকেলের দিকে জ্বর আসে, রাতে ঘাম হয় এবং শ্বাসকষ্ট দেখা দেয়। ঘুম থেকে ওঠার পরে টানা কফ উঠতে থাকে। খাওয়ায় অরুচি হয় ও বুকে ব্যথা হয়। অসুখ একটু বাড়লে কাশি হয় এবং কাশির সঙ্গে কঁাচা রক্ত বের হতে থাকে। এর সাথে দেহের ওজন ধীরে ধীরে কমতে শুরু করে। কফ, হাঁচি, থুথু ইত্যাদির মাধ্যমে এই রােগ ছড়ায়, তবে বছরখানেক হাসপাতালে DOT চিকিৎসা করলে যক্ষ্মা পুরাে সেরে যায়।
Tags
Environment Science
