উত্তর: প্রাথমিক ধারণা অনুসারে পৃথিবী গোলাকার এবং পরে অভিগত গোলক। কিন্তু পৃথিবীর প্রকৃত আকৃতি বিষয়ে প্রশ্ন থেকে যায়। বলা হয় — The Earth is as Geoid Shape´. অর্থাৎ পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো। পৃথিবীর এই আকৃতিকে বলা হয় জিয়ড (Geoid)। 'Geo' কথার অর্থ পৃথিবী, ‘Oidos' কথার অর্থ সদৃশ। সুতরাং, ‘Geoid’ কথার অর্থ পৃথিবী সদৃশ। একথা বলার অন্যতম কারণ পৃথিবীর প্রকৃত আকৃতি আমাদের পরিচিত কোনো বস্তুর মতো নয়। পৃথিবীর অভিকর্ষজ বল সর্বত্র সমান না হওয়ায় পৃথিবীর কাল্পনিক তলটি বাস্তবে অনিয়মিত।
Tags
Geography
