নবম শ্রেণীর ইউরোপ ও আধুনিক যুগ অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

1. রিলিজিয়ন কথাটি কোন শব্দ থেকে এসেছে? 
উত্তর: লাতিন রিলিজিয়াে শব্দ থেকে।
2. প্রাচীন ইউরােপে কোন ধর্মের প্রচলন ছিল ? 
উত্তর: পেগান ধর্ম বা আদিধর্ম।
3. কোন রােমান সম্রাট প্রথম খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন ? 
উত্তর: সম্রাট কনস্টানটাইন।
4. কোন্ রােমান সম্রাট খ্রিস্টান ধর্মকে প্রথম রাষ্ট্রীয় ধর্মের স্বীকৃতি দেন ? 
উত্তর: সম্রাট প্রথম থিয়ােডােসিয়াস।
5. প্রথম খ্রিস্টান চার্চটি কোথায় গড়ে ওঠে ? 
উত্তর: জেরুজালেমে।
6. খ্রিস্টান ধর্মে প্রথম পােপ কে ছিলেন ? 
উত্তর: সেন্ট পিটার।
7. শার্লামেন কবে রােমান সম্রাট হিসেবে অভিষিক্ত হন ? 
উত্তর: 25 ডিসেম্বর, 800 খ্রিস্টাব্দে।
৪. ধর্মসংস্কার আন্দোলনের শুকতারা' বলা হয় কাকে ? 
উত্তর: জন ওয়াইক্লিফকে।
9. শার্লামেনের সময় রােমের পােপ কে ছিলেন ? 
উত্তর: তৃতীয় লিয়াে।
10. ইনকুইজিশন কোর্ট’ কবে স্থাপিত হয় ? 
উত্তর: 1480 খ্রিস্টাব্দে
11. ‘জেসুইট সােসাইটি প্রতিষ্ঠা করেন কে ? 
উত্তর: ইগনেসিয়াস লায়লা নামে স্পেনের এক সৈনিক।
12. ‘ভালগেট’ কী ? 
উত্তর: লাতিন ভাষায় লিখিত ‘বাইবেল।
13. কোন্ সন্ধির দ্বারা খ্রিস্টান ধর্মের অন্তর্দ্বন্দ্বের অবসান হয় ?
উত্তর: অগসবার্গের সন্ধি।
14. অগসবার্গের সন্ধি কত খ্রিস্টাব্দে সম্পাদিত হয় ? 
উত্তর: 1555 খ্রিস্টাব্দে।
15. ইউরােপে আধুনিক যুগের সূচনা হয় কবে বা কোন ঘটনার পর ?
উত্তর: 1453 খ্রিস্টাব্দে কনস্ট্যান্টিনােপলের পতনের পর। 
16. ‘ফিউডালিজম' বা সামন্ত্রতন্ত্রের আদি শব্দ কী ? 
উত্তর: লাতিন ফিয়ােডাম।
17. সামন্ততন্ত্র ইউরােপে কত বছর টিকে ছিল ? 
উত্তর: 1000 বছর।
18. কোন সময় ইউরােপে ‘মূল্য বিপ্লব ঘটে ? 
উত্তর: 16 শতকে।
19. কত খ্রিস্টাব্দে ইস্টইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় ? 
উত্তর: 1600 খ্রিস্টাব্দে।
20. রেনেসাঁ কথাটি প্রথম কে ব্যবহার করেন ? 
উত্তর: ঐতিহাসিক মিশেল।
21, রেনেসাঁ কথাটি কে জনপ্রিয় করেন ? 
উত্তর: ঐতিহাসিক জেকব বুখার্ট।
22, পিটার অ্যাবেলার্ড কে ছিলেন ?
উত্তর: একজন স্কুলমেন।
23, ইউরােপের কোন শহরকে দ্বিতীয় এথেন্স' বলা হত ? 
উত্তর: ফ্লোরেন্সকে।
24. হেনরি দ্য নেভিগেটর' বলা হয় কাকে? 
উত্তর: পাের্তুগালের যুবরাজ ইনফ্যান্টি হেনরিকে।
25, ‘উত্তমাশা অন্তরীপ'-এর নাম কে দেন ? 
উত্তর: পাের্তুগালের রাজা দ্বিতীয় জন।
26. কে আমেরিকা আবিষ্কার করেন ? 
উত্তর: ক্রিস্টোফার কলােম্বাস।
27. আমেরিকা মহাদেশ কবে আবিষ্কৃত হয় ? 
উত্তর: 1492 খ্রিস্টাব্দে।
28. কার নাম অনুসারে আমেরিকার নামকরণ হয় ? 
উত্তর: আমেরিগাে ভেসপুচি।
29. ভাস্কো-দা-গামা কবে ভারতে আসেন ? 
উত্তর: 1498 খ্রিস্টাব্দে।
30, কে প্রশান্ত মহাসাগর-এর নামকরণ করেন ? 
উত্তর: ম্যাগেলান।
31. কার নাম অনুসারে ফিলিপাইন দ্বীপপুঞ্জ-এর নাম হয় ?
উত্তর: স্পেনের রাজপুত্র ফিলিপ।
32. স্পেনের জলদস্যুদের কী বলা হত ? 
উত্তর: কনকুইস্টেডর।
33. কে প্রমাণ করেন পৃথিবীর আকার গােল ? 
উত্তর: ম্যাগেলান।
34. আধুনিক মুদ্রণযন্ত্র কে আবিষ্কার করেন ? 
উত্তর: জোহানেস গুটেনবার্গ।
35, ‘পেপার’ শব্দটি কোথা থেকে এসেছে ? 
উত্তর: প্যাপিরাস থেকে।
36. টিউডর বংশীয় রাজারা কোন্ দেশে রাজত্ব করতেন? 
উত্তর: ইংল্যান্ড।
37. টিউডর বংশের প্রথম ও শেষ রাজা কে কে ? 
উত্তর: সপ্তম হেনরি ও রানি এলিজাবেথ।
3৪. স্টুয়ার্ট বংশের প্রথম রাজা কে ?
উত্তর: প্রথম জেমস।
39. ইউরােপের কোন্ রাজা ধর্মরক্ষক’ উপাধি ধারণ করেন ? 
উত্তর: অষ্টম হেনরি।
40. ‘এডিক্ট অভ নান্তে’ কে ঘােষণা করেন ? 
উত্তর: ফরাসিরাজ চতুর্থ হেনরি। 
41. লর্ড অভ প্রােটেক্টর’ উপাধি কে গ্রহণ করেন ? 
উত্তর: অলিভার ক্রমওয়েল।
42. ইংল্যান্ডে ‘গৌরবময় বিপ্লব’ কবে হয় ? 
উত্তর: 1688 খ্রিস্টাব্দে।
43. ‘বিল অভ রাইটস কবে ঘােষিত হয় ? 
উত্তর: 1689 খ্রিস্টাব্দে।
44. ইংল্যান্ডে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র কবে প্রতিষ্ঠিত হয় ? 
উত্তর: 1689 খ্রিস্টাব্দে।
45, দ্বিতীয় ফ্রেডারিক কে ছিলেন ? 
উত্তর: প্রাশিয়ার জ্ঞানদীপ্ত স্বৈরচারী রাজা।
46, কোন্ ঘােষণা দ্বারা অষ্টম হেনরি নিজেকে ইংল্যান্ডের চার্চের প্রধান বলে দাবি করেন ? 
উত্তর: অ্যাক্ট অভ সুপ্রিমেসি।
47. ফ্রান্সে কে নিরঙ্কুশ রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন ? 
উত্তর: চতুর্থ হেনরি।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال