নবম শ্রেণীর ফরাসি বিপ্লবের কয়েকটি দিক থেকে অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্ব ১

1. কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর (Museum of Economic Errors) বলেছেন? 

উত্তর: অ্যাডাম স্মিথ ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর’ (Museum of Economic Errors) বলেছেন। 

2. ‘দ্য ওয়েলথ অফ নেশনস' (The Wealth of Nations) গ্রন্থের রচয়িতা কে? 

উত্তর: দ্য ওয়েলথ অফ নেশনস (The Wealth of Nations) গ্রন্থের রচয়িতা হলেন অ্যাডাম স্মিথ। 

3. ফরাসি বিপ্লব কত খ্রিষ্টাব্দে শর হয়েছিল ?   

উত্তর: ফরাসি বিপ্লব ১৭৮৯ খ্রিস্টাব্দে শুরু হয়েছিল। 

4. ফরাসি বিপ্লবের সূচনাকালে ফ্রান্সের রাজা কে ছিলেন?   

উত্তর: ফরাসি বিপ্লবের সূচনাকালে ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই। 

5. ষোড়শ লুই কে ছিলেন ? 

উত্তর: ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।   

6 ষোড়শ লুই কোন বংশের রাজা ছিলেন ? 

উত্তর: ষোড়শ লুই বুরবো বংশের রাজা ছিলেন। 

7. মেরি আঁতোয়ানেৎ কে ছিলেন?   

উত্তর: মেরি আঁতােয়ানেৎ ছিলেন রাজা ষোড়শ লুই-এর পত্নী। 

8. ফ্রান্সের বুরবো রাজারা কোন্ তত্ত্বে বিশ্বাসী ছিলেন? 

উত্তর: ফ্রান্সের বুরবো রাজারা রাজার দৈবস্বত্বে বিশ্বাসী ছিলেন। 

9. আমিই রাষ্ট্র'– এই বিখ্যাত উক্তিটি কার?   

উত্তর: ফরাসি সম্রাট চতুর্দশ লুই বলেছিলেন, “আমিই রাষ্ট্র (I am the state)। 

10. ইনটেনডেন্ট করা ? 

উত্তর: ফ্রান্সে প্রাক্-বিপ্লব পর্বে রাজস্ব আদায়কারী কর্মচারীরা ইনটেনডেন্ট নামে পরিচিত ছিল।

11. ফ্রান্সে কত ধরনের প্রত্যক্ষ কর ছিল? 

উত্তর: ডিক্স ফ্রান্সে তিন ধরনের প্রত্যক্ষ কর ছিল। 

12. ফ্রান্সে প্রচলিত প্রত করের নাম লেখো।   

উত্তর: ফ্রান্সে প্রচলিত প্রত্যক্ষ করের নাম হল- টেইলি,ক্যাপিটেশন, ভিংটিয়েমে। 

13. টেইলি কী?   

উত্তর: টেইলি হল ফ্রান্সের একপ্রকার ভূমিকর। এটি ছিল প্রত্যক্ষ কর। 

14. ক্যাপিটেশন কী ? 

উত্তর: ফ্রান্সের প্রত্যক্ষ করগুলির মধ্যে অন্যতম ক্যাপিটেশন ছিল একপ্রকার উৎপাদনকর।  |

15. ভিংটিয়েমে কী? 

উত্তর: ভিংটিয়েমে ছিল ফ্রান্সের একপ্রকার আয়কর। 

16. ফ্রান্সে লবণ কর কী নামে পরিচিত ছিল?   

উত্তর: ফ্রান্সে লবণ কর গ্যাবেলা নামে পরিচিত ছিল। 

17. ফ্রান্সে ধর্মর্কর কী নামে পরিচিত ছিল ? অথবা, টাইথ কী ? 

উত্তর: ফ্রান্সে ধর্মর্কর টাইথ নামে পরিচিত ছিল।   

18। করভি কী? 

উত্তর: করভি ছিল ফ্রান্সে প্রচলিত একপ্রকার কর, যাতে বাধ্যতামূলকভাবে বিনা পারিশ্রমিকে বেগার খাটতে হত। 

12. যাজক কাদের বলা হত? 

উত্তর: যাজক হলেন কোনো একটি নির্দিষ্ট ধর্মের প্রথাগত নেতৃস্থানীয় ব্যক্তিত্ব। বিভিন্ন ধর্মে যাজকদের ভূমিকা এবং কার্যাবলি বিভিন্ন রকম।   

20. চার্চ বা যাজকেরা জনসাধারণের কাছ থেকে কোন্ কর আদায় করতেন? 

উত্তর: চার্চ বা যাজকেরা জনসাধারণের কাছ থেকে টাইথ বা ধর্মকর আদায় করতেন।

21. ফরাসি যাজকেরা রাজাকে কী কর প্রদান করতেন?   

উত্তর: ফরাসি যাজকেরা রাজাকে স্বেচ্ছাকর নামে একপ্রকার কর প্রদান করতেন। 

22. ঐতিহাসিক ডেভিড থমসন কোন বিষয়কে বৈপ্লবিক পরিস্থিতি’ (Revolutionary Situation) বলেছেন? 

উত্তর: ঐতিহাসিক ডেভিড থমসন ফ্রান্সের প্রাক্-বিপ্লব জটিল অর্থনৈতিক পরিস্থিতি-কে ‘বৈপ্লবিক পরিস্থিতি বলেছেন।   

23. বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ কয়টি সম্প্রদায়ে বিভক্ত ছিল ?   

উত্তর: বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ তিনটি সম্প্রদায়ে বিভক্ত ছিল। 

24. বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে কারা প্রথম সম্প্রদায়ভুক্ত ছিলেন?   

উত্তর: বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে যাজকরা প্রথম সম্প্রদায়ভুক্ত ছিলেন। 

25. বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে অভিজাতরা কোন্ সম্প্রদায়ভুক্ত ছিলেন ? 

উত্তর: বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে অভিজাতরা দ্বিতীয় সম্প্রদায়ভুক্ত ছিলেন। 

26. ‘প্যাট্রিশিয়ান’ কারা ?    

উত্তর: ফরাসি বিপ্লবের আগে ফরাসি সমাজের অভিজাতরা ‘প্যাট্রিশিয়ান’ নামে পরিচিত ছিলেন। 

27. বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে বুর্জোয়ারা কোন্ সম্প্রদায়ভুক্ত ছিলেন? 

উত্তর: বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে বুর্জোয়ারা তৃতীয় সম্প্রদায়ভুক্ত ছিলেন। 

28. প্রাক্-বিপ্লব ফ্রান্সে কৃষক ও শ্রমিকরা কোন সম্প্রদায়ভুক্ত ছিল? 

উত্তর: প্রাক্-বিপ্লব ফ্রান্সে কৃষক ও শ্রমিকরা তৃতীয় সম্প্রদায়ভুক্ত ছিল। 

29. ‘প্লেবিয়ান’ কারা? 

উত্তর: ফরাসি বিপ্লবের আগে ফরাসি সমাজের তৃতীয় শ্রেণির মানুষরা ‘প্লেবিয়ান’ নামে পরিচিত ছিল। 

30 সাঁকুলোৎ কাদের বলা হয় ? 

উত্তর: সাঁকুলোৎ বলতে ফ্রান্সের খেটে খাওয়া দরিদ্র মানুষদের বোঝানো হয়।

31. বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে সুবিধাহীন সম্প্রদায়ভুক্ত মানুষ (Non Privileged Class) কারা ছিলেন ? 

উত্তর: বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে তৃতীয় সম্প্রদায়ের মানুষেরা ছিলেন সুবিধাহীন সম্প্রদায়। 

32. বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে সুবিধাভোগী সম্প্রদায়ভুক্ত মানুষ (Privileged Class) কারা ছিলেন ? 

উত্তর: বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে যাজক ও অভিজাতরা ছিলেন সুবিধাভোগী সম্প্রদায়। 

33. বুর্জোয়া বিপ্লব কাকে বলা হয় ? 

উত্তর: ১৭৮৯ খ্রিস্টাব্দের ২৭ জুন রাজা ষোড়শ লুই-এর তিন সম্প্রদায়ের একত্রে অধিবেশন এবং মাথাপিছু ভোটের দাবি মেনে নেওয়াকে বুর্জোয়া বিপ্লব’ বলা হয়। 

34. কোন দার্শনিক রাজনৈতিক বন্দি হিসেবে বাস্তিল দুর্গে আটক ছিলেন? 

উত্তর: ভলতেয়ার রাজনৈতিক বন্দি হিসেবে বাস্তিল দুর্গে আটক ছিলেন। 

35. দ্য স্পিরিট অফ লজ’ (The Spirit of Laws) গ্রন্থের বচয়িতা কে? 

উত্তর: ‘দ্য স্পিরিট অফ লজ’ গ্রন্থের রচয়িতা হলেন মন্তেস্কু।    

36. দ্য পার্সিয়ান লেটারস' (The Persian Letters) গ্রন্থের রচয়িতা কে? 

উত্তর: ‘দ্য পার্সিয়ান লেটারস’ গ্রন্থের রচয়িতা হলেন মন্তেস্ক। 

37. কাদিদ (Candide) গ্রন্থের রচয়িতা কে ছিলেন? 

উত্তর: কাদিদ’ গ্রন্থের রচয়িতা ছিলেন ভলতেয়ার। 

38. লেতর fapoufa' (Letters Philosophiques) গ্রন্থের রচয়িতা কে ছিলেন? 

উত্তর: লেতর ফিলজফিক’ গ্রন্থের রচয়িতা ছিলেন ভলতেয়ার।   

39. কোন গ্রন্থকে ফরাসি বিপ্লবের বাইবেল’ বলা হয় ? 

উত্তর সোশ্যাল কন্ট্রাক্ট (Social Contract) গ্রন্থকে ফরাসি বিপ্লবের বাইবেল’ বলা হয়। 

40. সামাজিক চুক্তি' (Social Contract) গ্রন্থের রচয়িতা কে?    

উত্তর: সামাজিক চুক্তি (Social Contract) গ্রন্থের রচয়িতা হলেন রুশো। 

41. রুশো কে ছিলেন? 

উত্তর: রুশো ছিলেন একজন বিখ্যাত ফরাসি দার্শনিক।

42. Origin of Inequality' (অসাম্যের সূত্রপাত) গ্রন্থের রচয়িতা কে? 

উত্তর Origin of Inequality' (অসাম্যের সূত্রপাত) গ্রন্থের রচয়িতা হলেন রুশো। 

43. কাকে ফরাসি বিপ্লবের জনক বলা হয় ? 

উত্তর: রুশো-কে ‘ফরাসি বিপ্লবের জনক’ বলা হয়।   

44. “জনগণই হল রাষ্ট্রের সার্বভৌম শক্তির উৎস- কে বলেছেন? 

উত্তর: ফরাসি দার্শনিক রুশো উপরোক্ত উক্তিটি করেছেন।   

45. একজন বিশ্বকোশ (Encyclopedia) প্রণেতার নাম লেখো। 

উত্তর: একজন বিশ্বকোশ (Encyclopedia) প্রণেতার নাম হল দেনিস দিদেরো। 

50. জাতীয় সভা’ (National Assembly) কী ?     

উত্তর: ১৭৮৯ খ্রিস্টাব্দের ১৭ জুন স্টেট জেনারেলের অধিবেশনে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা নিজেদের সভাকে জাতীয় সভা’ (National Assembly) বলে উল্লেখ করেন। অর্থাৎ জাতীয় সভা হল তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের নিজস্ব সভা।


Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال