1. কত খ্রিস্টাব্দে 'ফরাসি বিপ্লব'-এর সূচনা হয় ? উত্তর: 1789 খ্রিস্টাব্দে।
2. ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন ?
উত্তর: ষোড়শ লুই।
3. ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সে কোন্ রাজবংশ রাজত্ব করত ?
উত্তর: বুরবো বংশ।
4. মেরি আঁতোয়ানেত কে ছিলেন ?
উত্তর: ফরাসিরাজ ষোড়শ লুইয়ের স্ত্রী।
5. হুটে বুর্জোয়া কাদের বলা হত ?
উত্তর: ফ্রান্সের ‘পুরাতন ব্যবস্থায়' উচ্চমধ্যবিত্তদের।
6. ‘বুর্জোয়া’ শব্দটি কোন্ শব্দ থেকে এসেছে ? উত্তর: বার্গারাস।
7. পূর্বতন ফ্রান্সের রাজধানী কোথায় ছিল ?
উত্তর: ভার্সাই (1682-1789 খ্রিস্টাব্দ পর্যন্ত)।
৪. ষোড়শ লুই কত খ্রিস্টাব্দে রাজা হন?
উত্তর: 1774 খ্রিস্টাব্দে।
9. ফ্রান্সের লুই রাজারা কোন্ রাজপ্রাসাদে বাস করতেন ?
উত্তর: টুইলারিস।
10. ফ্রান্সের কোন্ রাজা নিজেকে ‘সূর্যরাজা’ বলতেন ?
উত্তর: চতুর্দশ লুই।
11. ফ্রান্সের কোন্ রাজাকে ‘প্রজাপতি রাজা’ বলা হত ?
উত্তর: ফরাসি রাজ পঞ্চদশ লুই।
12. ফ্রান্সের ‘প্রতিনিধিসভা'র নাম কী ছিল ?
উত্তর: স্টেটস জেনারেল।
13. কে প্রথম স্টেটস জেনারেলের অধিবেশন ডাকেন?
উত্তর: ফরাসিরাজ ফিলিপ দ্য ফেয়ার।
14. ‘আমিই রাষ্ট্র’ উক্তিটি কার ?
উত্তর: ফরাসি রাজ চতুর্দশ লুই-এর।
15. ‘কনট্রাক্ট অভ্ পোইসি’ কবে গৃহীত হয় ?
উত্তর: 1561 খ্রিস্টাব্দে।
16. তুর্গো ও ব্রিয়াঁ কে ছিলেন ?
উত্তর: ষোড়শ লুইয়ের অর্থমন্ত্রী।
17. ফ্রান্সে ‘ময়দার যুদ্ধ কবে হয় ?
উত্তর: 1774-1775 খ্রিস্টাব্দ।
18. কোন দিনটি ফ্রান্সের 'টালির দিন' নামে খ্যাত ?
উত্তর : 7 জুন, 1788 |
19. ফ্রান্সে ‘প্রোলেতারিয়েত' কাদের বলা হত? উত্তর : পূর্বতন ফ্রান্সের শ্রমিক শ্রেণি।
20. ‘সাঁকুলোত’ কাদের বলা হত?
উত্তর : পূর্বতন ফ্রান্সের শহুরে ভবঘুরে শ্রেণি।
21. ‘পুরাতন ব্যবস্থায় ফ্রান্সে যে গ্রেফতারি পরোয়ানা চালু ছিল, তার নাম কী ?
উত্তর : লেতর দ্য ক্যাশে।
22. ফ্রান্সের কোন্ শহরকে ‘বিপ্লবের জননী’ বলা হত ?
উত্তর : প্যারিস।
23. পার্লামেন্ট অভ্ প্যারিস কী ?
উত্তর : পূর্বতন ফ্রান্সে অভিজাত শ্রেণি পরিচালিত 13টি পার্লামেন্ট বা বিচারসভা ছিল। এগুলির মধ্যে অন্যতম ছিল প্যারিসের পার্লামেন্ট।
24. ফ্রান্সে যে বেগারশ্রম প্রথা চালু ছিল, তার নাম কী ?
উত্তর : করভি।
25. বানালিতে কী ?
উত্তর : পূর্বতন ফ্রান্সের গম পেষাই বাবদ সামন্ততান্ত্রিক কর।
26. দেশিম কী ?
উত্তর : পূর্বতন ফ্রান্সে প্রথম শ্রেণি প্রদত্ত ধর্ম কর ।
27. শেষ স্টেটস জেনারেলের অধিবেশন বসে কবে?
উত্তর : 1614 খ্রিস্টাব্দে।
28. ফ্রান্সে ফিজিয়োক্র্যাট গোষ্ঠীর জনক কে ? উত্তর : ফ্র্যাংকোয়েস কুয়েসনে।
29. 'অর্থনীতির জনক' বলা হয় কাকে ?
উত্তর : অ্যাডাম স্মিথ।
30. Wealth of Nations গ্রন্থের লেখক কে ?
উত্তর : অ্যাডাম স্মিথ।
31. ‘ফরাসি বিপ্লবের বাইবেল' বলা হয় কোন্ গ্রন্থকে ?
উত্তর : সামাজিক চুক্তি।
32. মার্কেন্টাইলবাদ তত্ত্বের জনক কে ?
উত্তর : অ্যাডাম স্মিথ।
33. ‘ফরাসি বিপ্লবের মন্ত্রগুরু’ বলা হয় কাকে ? উত্তর : জাঁ জাঁকুইস রুশো।
34. সামাজিক চুক্তি গ্রন্থের লেখক কে ?
উত্তর : জাঁ জাঁকুইস রুশো।
35. ফরাসি বিপ্লবের মূলমন্ত্র কী ?
উত্তর : সাম্য-মৈত্রী-স্বাধীনতা।
36. ‘জুর্নে’ কী ?
উত্তর : ফ্রান্সের বিপ্লবী দিন।
37. ‘লা মার্সেই’ কোন্ দেশের জাতীয় সংগীত ? উত্তর : ফ্রান্স (1792 খ্রিস্টাব্দে রচিত)।
38. ফরাসিরা কোন্ দিনটি ‘জাতীয় দিবস' হিসেবে পালন করে ?
উত্তর : 14 জুলাই।
39. দ্য স্পিরিট অভ্ লজ গ্রন্থের লেখক কে?
উত্তর : মন্তেঙ্কু।
40. দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থের রচনাকার কে ? উত্তর : মন্তেস্কু।
41. ফরাসি অভিজাতরা কোন্ এস্টেট ভুক্ত ছিল ?
উত্তর : দ্বিতীয় এস্টেট।
42. ফ্রান্সের বাস্তিল দুর্গের পতন হয় কবে ?
উত্তর : 14 জুলাই, 1789।
43. ‘আঁসিয়া রেজিম' কথার অর্থ কী ?
উত্তর : পুরাতন ব্যবস্থা।
44. পুরাতন ব্যবস্থায় ফ্রান্সের স্টেটস জেনারেলের অধিবেশন কতদিন বন্ধ ছিল ?
উত্তর : 175 বছর।
45. ‘ইনটেনডেন্ট’ কারা ?
উত্তর : পূর্বতন ফ্রান্সের একধরনের রাজকর্মচারী।
46. “ফ্রান্স একটি ‘ভ্রান্ত অর্থনীতির জাদুঘর’-এ পরিণত হয়েছে”—উক্তিটি কার ?
উত্তর : ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ-এর।
47. “ফ্রান্স বিপ্লবের বিষ পান করেছে”—উক্তিটি কার ?
উত্তর : ঐতিহাসিক তেইন-এর।
48. কাউন্সিল অভ্ নোটেবেলস্-এ কারা প্রতিনিধিত্ব করত ?
উত্তর : ফরাসি অভিজাতরা।
49. ‘ফরাসি বিপ্লবের জনক' কাকে বলা হয় ? উত্তর : দার্শনিক রুশোকে।
50. ফ্রান্সে কবে ‘টেনিস কোর্টের শপথ’-এর ঘটনাটি ঘটে ?
উত্তর : 20 জুন, 1789 |
51. ‘প্রথম ফরাসি প্রজাতন্ত্র' কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর : 22 সেপ্টেম্বর, 1792।
52. ষোড়শ লুইকে কবে গিলোটিন দেওয়া হয় ?
উত্তর : 21 জানুয়ারি, 1793।
53. যেখানে ষোড়শ লুইকে হত্যা করা হয় সেই জায়গার বর্তমান নাম কী?
উত্তর : প্রজাতন্ত্র উদ্যান।
54. গিলোটিন যন্ত্রটি কে আবিষ্কার করেন ?
উত্তর : লুই আঁতোয়ান।
55. কার নামানুসারে গিলোটিন যন্ত্রটির নামকরণ হয় ?
উত্তর : ড. গিলোটিন।
56. ফ্রান্সে কবে ‘সন্ত্রাসের রাজত্ব’ শুরু হয় ? উত্তর : 2 জুন, 1793 |
57. ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বের হোতা কে ?
উত্তর : রোবস্পিয়র।
58. ফ্রান্সে ‘দুই জগতের নায়ক’ কাকে বলা হত ?
উত্তর : লাফায়েত।
59. কোন্ দল ফ্রান্সে সন্ত্রাসের রাজত্ব প্রবর্তন করে ?
উত্তর : জ্যাকোবিন দল।
60. “রাষ্ট্রকে বাঁচাতে গেলে রাজাকে মরতে হবে”— উক্তিটি কার ?
উত্তর : রোবসপিয়র।
61. কোন্ ঘটনাকে ফ্রান্সের ‘মুক্তির স্বৈরতন্ত্র’ বলা হয় ?
উত্তর : সন্ত্রাসের রাজত্বকে।
62. ‘সন্ত্রাসের রাজত্ব'কে কে একটি ‘দানবীয় ঝাঁটা’ বলে অভিহিত করেছেন ?
উত্তর : কার্ল মার্কস।
63. সন্ত্রাসের রাজত্বের অবসান হয় কবে?
উত্তর : 28 জুলাই, 1794।
64. কাদের ‘মাস্কাদিন' বলা হত ?
উত্তর : ফ্রান্সের প্রতিবিপ্লবী জনতাকে বলা হত মাস্কাদিন।
65. ‘সেপ্টেম্বর হত্যাকাণ্ড’ কবে অনুষ্ঠিত হয় ? উত্তর : 2-5 সেপ্টেম্বর, 1792 খ্রিস্টাব্দে।
66. কোন্ ঘটনার পর ফ্রান্সে ডাইরেক্টরি শাসন শুরু হয় ?
উত্তর : সন্ত্রাসের রাজত্ব তথা থার্মিদোরিয়ো প্রতিক্রিয়ার পর।
67. ‘ডাইরেক্টরি শাসন’ কত খ্রিস্টাব্দে শুরু হয় ?
উত্তর : 1795 খ্রিস্টাব্দে।
68. ‘পঞ্চরাজা’ কাদের বলা হত?
উত্তর : 5 জন ফরাসি ডাইরেক্টরকে।
69. কোন্ সংবিধান অনুসারে ডাইরেক্টরি শাসন শুরু হয় ?
উত্তর : তৃতীয় বর্ষের সংবিধান।
70. ‘সমানদের ষড়যন্ত্রের নায়ক’ কে ছিলেন?
উত্তর : বুবাফ।
71. ‘রাজতন্ত্রের শবযাত্রা' কবে হয় ?
উত্তর : 5 অক্টোবর, 1789 খ্রিস্টাব্দে।
72. ‘A tale of two cities' উপন্যাসটি কে রচনা করেন ?
উত্তর : চার্লস ডিকেন্স।
73. অবাধবাণিজ্য (লেসেফেয়ার) নীতি কী?
উত্তর : সরকারি নিয়ন্ত্রণমুক্ত বাণিজ্য নীতি।
74. লেসেফেয়ার ও মার্কেন্টাইলবাদের প্রবক্তা কে ?
উত্তর : অ্যাডাম স্মিথ।
75. কত খ্রিস্টাব্দে ফ্রান্সে সামন্ততন্ত্রের অবসান ঘটে ?
উত্তর : 1789 (4 আগস্ট)।
76. কোন্ আইন দ্বারা ফ্রান্সে চার্চের সমস্ত ক্ষমতা রাষ্ট্র দখল করে ?
উত্তর : সিভিল কনস্টিটিউশন অভ্ দ্য ক্লার্জি আইন।
77. ‘অ্যাসাইনেট’ কী?
উত্তর : 1789 খ্রিস্টাব্দে ফরাসি প্রজাতান্ত্রিক সরকার প্রচলিত এক ধরনের কাগজি মুদ্রা।
78. কাকে ভারতের ‘স্বাধীনতা রক্ষক’ বলা হয় ?
উত্তর : টিপু সুলতানকে।
79. ভারতের কোন্ আঞ্চলিক শাসককে ‘মহীশূর শার্দূল’ বলা হয় ?
উত্তর : টিপু সুলতানকে।
8০. কে ভারতে প্রথম ‘স্বাধীনতা বৃক্ষ’ রোপণ করেন ?
উত্তর :টিপু সুলতান।
Tags
History
