1. ফরাসি বিপ্লবের শ্রেষ্ঠ সন্তান বলা হয় কাকে ?
উত্তর: নেপোলিয়ন বোনাপার্টকে।
2. প্রথম জীবনে নেপোলিয়ন কোন রাজনৈতিক দলের সদস্য ছিলেন ?
উত্তর: জ্যাকোবিন ৷
3. কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন তুলোঁ বন্দর ইংরেজ বাহিনীর আক্রমণের হাত থেকে রক্ষা করেন ?
উত্তর: 1793 খ্রিস্টাব্দে।
4. তুলো বন্দর রক্ষা করলে ফরাসি ‘জাতীয় সভা’ নেপোলিয়নকে কী সম্মান দেয় ?
উত্তর: ফরাসি ব্রিগেডিয়ার জেনারেল পদ।
5. ফ্রান্সের উত্তেজিত জনতা কবে জাতীয় মহাসভা আক্রমণ করে?
উত্তর: 5 অক্টোবর 1795 খ্রিস্টাব্দে।
6. কত খ্রিস্টাব্দে ক্যাম্পো ফোর্মিয়ো-র সন্ধি স্বাক্ষরিত হয় ?
উত্তর: 1797 খ্রিস্টাব্দে।
7. নেপোলিয়ন পোপ ষষ্ঠ পায়াসের সঙ্গে কী সন্ধি করেন ?
উত্তর: টলেন্টিনোর সন্ধি।
৪. পিরামিডের যুদ্ধ কবে হয় ?
উত্তর: 1798 খ্রিস্টাব্দে।
9. কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন ডাইরেক্টরি শাসনের অবসান ঘটান ?
উত্তর: 1799 খ্রিস্টাব্দে।
10. ফ্রান্সের ইতিহাসে কোন্ ঘটনা ব্লুমেইয়ারের ঘটনা’ নামে খ্যাত ?
উত্তর: নেপোলিয়ন কর্তৃক ডাইরেক্টরি শাসনের উচ্ছেদের ঘটনা।
11. অষ্টমবর্ষের সংবিধান কতদিন টিকে ছিল ? উত্তর: 1799 – 1804 খ্রিস্টাব্দ পর্যন্ত।
12. ‘ট্রিবিউনেট’ কী?
উত্তর: ফরাসি আইনসভার উচ্চকক্ষ।
13. ‘রাষ্ট্রীয় পরিষদ’ কী?
উত্তর: কনস্যুলেট শাসনের একটি অঙ্গ।
14. কত খ্রিস্টাব্দে অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয় ?
উত্তর: 1802 খ্রিস্টাব্দে।
15. সম্রাট নেপোলিয়নের সময় পোপ কে ছিলেন ?
উত্তর: প্রথমে ষষ্ঠ পায়াস, পরে সপ্তম পায়াস।
16. ফ্রান্সে কবে ‘প্রথম রাজতন্ত্র’ প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: 1804 খ্রিস্টাব্দে।
17. নেপোলিয়ন কবে নিজেকে ফরাসি সম্রাট বলে ঘোষণা করেন ?
উত্তর: 1804 খ্রিস্টাব্দে।
18. কত খ্রিস্টাব্দে ‘কোড নেপোলিয়ন' ঘোষিত হয় ?
উত্তর: 1807 খ্রিস্টাব্দে।
19. ‘কোড নেপোলিয়নে' কতগুলি আইন সংকলিত হয় ?
উত্তর: 2287টি।
20. কাকে ‘দ্বিতীয় জাস্টিনিয়ান' বলা হয় ?
উত্তর: সম্রাট নেপোলিয়নকে।
21. কাকে ‘ফরাসি সমাজের বাইবেল' বলা হয় ?
উত্তর: কোড নেপোলিয়নকে।
22. নেপোলিয়ন বোনাপার্টের স্ত্রীর নাম কী ?
উত্তর: জোসেফাইন।
23. ‘ব্যাংক অভ্ ফ্রান্স’ কবে প্রতিষ্ঠিত হয় ? উত্তর: 1800 খ্রিস্টাব্দে।
24. নেপোলিয়ন কবে পোপের সঙ্গে ধর্ম মীমাংসা চুক্তি স্বাক্ষর করেন ?
উত্তর: 1801 খ্রিস্টাব্দে।
25. নেপোলিয়ন কার সঙ্গে ধর্ম মীমাংসা চুক্তি করেন ?
উত্তর: পোপ সপ্তম পায়াস-এর সঙ্গে।
26. 'লিজিয়ন অভ্ অনার' কী ?
উত্তর: ফ্রান্সের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান।
27. কোন্ সময়কে ফ্রান্সের ‘নেপোলিয়নের যুগ' বলা হয় ?
উত্তর: 1799 – 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে।
28. ইউরোপের কোথায় সিজালপাইন রিপাবলিক প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ইটালিতে।
29. ইউরোপের কোন্ দেশে বাটাভিয়ান প্রজাতন্ত্র গড়ে ওঠে?
উত্তর: হল্যান্ডে।
30. লুনেভিলের চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?
উত্তর: 1801 খ্রিস্টাব্দে।
31. ‘রাইন রাষ্ট্রসংঘ’ কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: 1806 খ্রিস্টাব্দে।
32. ‘ইতালীয় জাতীয়তাবাদের জনক’ কাকে বলা হয় ?
উত্তর: নেপোলিয়নকে।
33. ইউরোপীয় কোন্ দেশকে ‘সমুদ্রের রানি’ বলা হত ?
উত্তর: ইংল্যান্ডকে।
34. কত খ্রিস্টাব্দে ট্রাফালগারের যুদ্ধ হয় ?
উত্তর: 1805 খ্রিস্টাব্দে।
35. কোন্ ডিক্রি দ্বারা নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ প্রথা বলবৎ করেন ?
উত্তর: বার্লিন ডিক্রি।
36. কোন্ দেশকে জব্দ করার জন্য মহাদেশীয় অবরোধ শুরু হয় ?
উত্তর: ইংল্যান্ডকে।
37. মহাদেশীয় অবরোধ প্রথা কবে শুরু হয় ? উত্তর: 1806 খ্রিস্টাব্দে।
38. নেপোলিয়ন কবে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা তুলে নেন ?
উত্তর: 1813 খ্রিস্টাব্দে।
39. পোড়ামাটি নীতি কোন্ দেশের যুদ্ধ কৌশল ?
উত্তর: রাশিয়া।
40. উপদ্বীপের যুদ্ধ কোন্ সময় হয় ? উত্তর: 1808–1813 খ্রিস্টাব্দ পর্যন্ত।
41. কত খ্রিস্টাব্দে লিপজিগের যুদ্ধ হয় ? উত্তর: 1813 খ্রিস্টাব্দে।
42. সম্রাট নেপোলিয়ন কোন্ যুদ্ধে সম্পূর্ণ রূপে পরাজিত হন ?
উত্তর: ওয়াটারলুর যুদ্ধে।
43. কোন্ অভিযানকে নেপোলিয়নের সাম্রাজ্যবাদের‘শেষ সংগীত’ বলা হয় ?
উত্তর: রাশিয়া অভিযানকে।
44. কুটুজফ কে ছিলেন?
উত্তর: রুশ সেনাপতি।
45. সম্রাট নেপোলিয়নের সেনাবাহিনীর নাম কী?
উত্তর: গ্র্যান্ড আর্মি।
46. কোন্ যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়নকে এলবা দ্বীপে নির্বাসন দেওয়া হয় ?
উত্তর: লিপজিগের যুদ্ধ।
47. কত খ্রিস্টাব্দে নেপোলিয়নের মৃত্যু হয় ? উত্তর: 1821 খ্রিস্টাব্দে।
48. ওয়াটারলুর যুদ্ধক্ষেত্রটি বর্তমানে কোথায় অবস্থিত ?
উত্তর: বেলজিয়ামে।
49. ওয়াটারলুর যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়নকে কোথায় নির্বাসন দেওয়া হয় ? উত্তর: সেন্ট হেলেনা দ্বীপে।
50. লিপজিগের যুদ্ধের পর ফ্রান্সে কে রাজা হন?
উত্তর: অষ্টাদশ লুই।
51. এলবা দ্বীপ থেকে ফিরে এসে নেপোলিয়ন ফ্রান্সে কতদিন রাজত্ব করেন ?
উত্তর: 100 দিন।
52. ওয়াটারলুর যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন ?
উত্তর: ডিউক অভ্ ওয়েলিংটন।
53. টিলসিটের সন্ধি কবে স্বাক্ষরিত হয় ? উত্তর: 1807 খ্রিস্টাব্দে।
54. নেপোলিয়ন কোন্ দেশকে ‘দোকানদারের জাত’ বলতেন ?
উত্তর: ইংল্যান্ডকে।
55. স্পেন আক্রমণ করে নেপোলিয়ন সেখানে কাকে রাজা করেন ?
উত্তর: তাঁর নিজের ভাই জোসেফকে।
56. মার্শাল জুদান কে ছিলেন?
উত্তর: ফরাসি সেনাপতি।
57. নেপোলিয়নের সমসাময়িক রাশিয়ার জার কে ছিলেন ?
উত্তর: প্রথম আলেকজান্ডার।
Tags
History
