বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের বিচার্য বিষয়সমূহ আলােচনা করাে। উচ্চশিক্ষার মাধ্যম সম্পর্কে ঐ কমিশনের সুপারিশ কী ছিল?

উত্তর : ১৯৪৮ সালে গঠিত বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন ১৯৪৯ সালে তার প্রতিবেদন পেশ করে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের বিচার্য বিষয়সমূহ নীচে আলােচনা করা হলাে ---
1) লক্ষ্য ও উদ্দেশ্য : শিক্ষা-গবেষণার লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ। 
2) নীতি নির্ধারণ : আর্থিক অবস্থা সম্পর্কিত নীতি নির্ধারণ। 
3) প্রবেশের মান নির্ধারণ : বিশ্ববিদ্যালয়ে শিক্ষাগ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রবেশের মান নির্ধারণ।
4) শিক্ষার মান বজায় রাখা : বিশ্ববিদ্যালয় স্তরে শিক্ষার মান বজায় রাখা। 
5) ধর্মশিক্ষা : ধর্মশিক্ষা প্রসঙ্গে ব্যবস্থা নেওয়া। 
6) শিক্ষার মান উন্নয়ন : বিশ্ববিদ্যালয় স্তরে শিক্ষার মান উন্নয়নে ব্যবস্থা নেওয়া।
7) অধিক সংখ্যক বিশ্ববিদ্যালয় স্থাপন : আঞ্চলিক বা অন্য কোনাে প্রয়ােজনে অধিক সংখ্যক বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ব্যবস্থা গ্রহণ।
8) সমস্যা পর্যালােচনা : বেনারস, দিল্লি ও আলিগড় বিশ্ববিদ্যালয়ের সমস্যা পর্যালােচনা।
9) পাঠক্রম প্রণয়ন : বিজ্ঞান, কলা, পেশাগত ও কারিগরি শিক্ষার মধ্যে সমতা রক্ষা করে পাঠক্রম প্রণয়ন ও সমাপ্তির সময় নির্ধারণ।
10) ভারতীয় বিষয়ে শিক্ষার ব্যবস্থা : ভারতীয় ঐতিহ্য, সাহিত্য, দর্শন, ভাষা, ইতিহাস ও শিল্প-সংস্কৃতি সম্পর্কে যথাযথ শিক্ষার ব্যবস্থা নেওয়া।
11) শিক্ষার মাধ্যম : বিশ্ববিদ্যালয়ে কোন মাধ্যমে ছাত্র-ছাত্রীদের পঠনপাঠনের ব্যবস্থা হবে সেই বিষয়ে সুস্পষ্ট নীতি নির্ধারণ করা।

এছাড়া ছাত্র-ছাত্রীদের জন্য নিয়মশৃঙ্খলা, সুযােগ-সুবিধা, শিক্ষকদের উৎসাহদানের ব্যবস্থা, উন্নততর গবেষণার ব্যবস্থা ইত্যাদিও বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের বিচার্য বিষয়সমূহের মধ্যে ছিল।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال