উত্তরঃ ভূমিকা- আঠারো শতকের শেষদিকে এবং উনিশ শতকের শিক্ষা বিস্তারের সঙ্গে ছাপাখানার ছাপা বইয়ের সঙ্গে সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ । সম্পর্ক বিশ্লেষণ করলে দেখা যায়। ছাপাখানা চালু হওয়ার পর বাংলা ভাষায় প্রচুর বইপত্র সাফা শুরু হলে শিক্ষার্থীরা নিজের মাতৃভাষায় শিক্ষার সুযোগ পাওয়ায় বাংলাদেশে শিক্ষার বিস্তার ঘটে।
শিশু শিক্ষার প্রসার- ছাপাখানার শিশু শিক্ষার অগ্রগতিতে সাহায্য করেছিল এই প্রসঙ্গে মদনমোহন তর্কালঙ্কার রচিত শিশু শিক্ষা ও ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত বর্ণপরিচয় এবং রামসুন্দর বসাক রচিত বাল্যশিক্ষা প্রভৃতি গ্রন্থের কালজয়ী ভূমিকার কথা বলা যায় ।
গন শিক্ষার বিস্তার - ছাপাখানার ফলে স্কুল-কলেজ শিক্ষার প্রসারের পাশাপাশি গন শিক্ষার বিস্তার ঘটে ।কৃত্তিবাসী রামায়ণ কাশীদাসী মহাভারত বাংলার ইতিহাস প্রভৃতি ধর্মগ্রন্থ এবং ইতিহাস গ্রন্থের পাশাপাশি বাংলা বিষয়ের উপর রচিত বিচিত্র ধর্মী গ্রন্থ এবং সমাচার দর্পণ সংবাদ প্রভাকর প্রভৃতি ভাষায় প্রকাশিত পত্রিকার মাধ্যমে মানুষের মধ্যেও শিক্ষার প্রসার ঘটে ।
সরকারী ও বেসরকারী শিক্ষা উদ্যোগে গতি - ছাপাখানার ফলে দেশীয় ভাষায় কারণে সরকারি ও বেসরকারি উৎসাহদান বৃদ্ধি পায় এই প্রসঙ্গে ফোর্ট উইলিয়াম কলেজ শ্রীরামপুর ব্যাপ্টিস্ট মিশন এবং ক্যালকাটা স্কুল বুক সোসাইটির উদ্যোগে বাংলায় স্কুল পাঠ্য পুস্তক রচনা এবং পরিবেশনার কথা বলা যায় ।
উপসংহার- পরিশেষে বলা যায় যে বাংলা ছাপাখানার প্রবর্তনের ফলে বাংলা ছায়াছবি মানচিত্র নকশা 56 এবং গণিত ইতিহাস-ভূগোল প্রভৃতি শিক্ষার পাশাপাশি বিভিন্ন বিষয় পাঠ্য পুস্তক প্রবর্তন সম্ভব এবং শিক্ষা এবং ছাত্র সমাজের কাছে প্রাচ্য-পাশ্চাত্যের জ্ঞান জগতের দরজা উন্মোচিত হয় ।
Tags
History
