উত্তর: ঋগ্বেদে কৃষির তুলনায় পশুপালনের কথা বেশি পাওয়া যায়। আদি বৈদিক সমাজে গবাদি পশুই ছিল প্রধান সম্পদ। যাঁর গবাদি পশু বেশি ছিল তিনি ধনী হিসেবে বিবেচিত হতেন। পশুপালনের ওপর সমাজ বেশি নির্ভর করত বলেই গবাদি পশুর গুরুত্ব ছিল। ঋগ্গ্বেদে গো সম্পদ বৃদ্ধির জন্য প্রার্থনা আছে। এই যুগে গো সম্পদ লুঠ বা পুনরুদ্ধারের অধিকাংশ সময়ে যুদ্ধ হত। পশমের জোগানের জন্য এ যুগের অর্থনীতিতে ভেড়ার স্থান ছিল গুরুত্বপূর্ণ। যুদ্ধের প্রয়োজনে ঘোড়ার চাহিদাও ছিল যথেষ্ট।
Tags
History
