উত্তর: ঋগ্বৈদিক যুগে রাজশক্তিকে নিয়ন্ত্রণের জন্য ‘সভা’ ও ‘সমিতি’ নামে দুটি পরিষদের উদ্ভব ঘটে। রাজা সর্বদা নিজ বাগ্মিতা দ্বারা সভা ও সমিতির সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেন। সাধারণত ‘সভা’ ছিল বয়োজ্যেষ্ঠ ও জ্ঞানবৃদ্ধদের প্রতিষ্ঠান এবং বিচারের ক্ষেত্রে তাদের বিশেষ ক্ষমতা ছিল। আর ‘সমিতি’ ছিল সভার থেকে অধিকতর প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান। সমিতির অধিবেশনে গোষ্ঠীর সকল স্বাধীন মানুষ এমনকি নারীরাও যোগদান করতেন।
Tags
History
