উত্তর: বৈদিক সাহিত্য ঠিক কোন্ সময়ে রচিত হয়েছিল তা নিয়ে পণ্ডিতদের মধ্যে যথেষ্ট মতভেদ বর্তমান। তবে মোটামুটিভাবে বলা যায় আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 থেকে 600 অব্দের মধ্যে বৈদিক সাহিত্য রচিত হয়েছিল। এর মধ্যে খ্রিস্টপূর্ব 1500 থেকে 1000 অব্দকে আদি বৈদিক যুগ বলে ধরা যায়।
তারপর থেকে খ্রিস্টপূর্ব 600 অব্দ সময়কাল পর্যন্ত পরবর্তী বৈদিক যুগ হিসেবে চিহ্নিত। তবে রচিত হলেও তখনও ঋগ্বেদ লিখিত রূপ পায়নি।
Tags
History
