উত্তর: বৈদিক যুগের প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায়— হরিয়ানার ভগবানপুরা এবং অহিচ্ছত্র, হস্তিনাপুর, অত্রঞ্জিখেরা, নোহ প্রভৃতি স্থানে।
বৈদিক যুগের প্রত্নস্থল থেকে প্রাপ্ত বিভিন্ন প্রত্নসামগ্রী `হল—ধূসর রঙের মাটির পাত্র, তামা ও ব্রোঞ্জের গয়না ও লৌহ নির্মিত ফলা, বর্শার ফলা, পেরেক, ছোরা, বঁড়শি, মাটির তৈরি বাসন, বিভিন্ন পাত্রের গায়ে আঁকা ছবি, মানুষ ও পশুর মূর্তি প্রভৃতি। এ ছাড়া এযুগে ঘোড়া ছিল অন্যতম গৃহপালিত পশু এবং বৈদিক আর্যরা ঘোড়ায় টানা রথ ব্যবহার করত।
Tags
History
