উত্তর: আর্য গোষ্ঠীগুলির পারস্পরিক সংঘর্ষের নানা বিবরণের মধ্যে ঋগ্বেদ বর্ণিত ‘দশরাজার যুদ্ধ’-এর কাহিনি সমধিক প্রসিদ্ধ। ঋগ্বৈদিক আর্যরা নানা দল, উপদল এবং গোষ্ঠীতে বিভক্ত ছিল। তাদের মধ্যে প্রতিনিয়ত সংঘর্ষ লেগে থাকত। কথিত আছে নদীর জল ও জমি দখলকে কেন্দ্র করে করার জন্য ভরত গোষ্ঠীর রাজা সুদাসের সঙ্গে পুরু, যদু, অনু, তুর্কস প্রভৃতি অন্য দশটি গোষ্ঠীর রাজার মিলিত জোটের যুদ্ধ বাঁধে। এই যুদ্ধে ভরত গোষ্ঠীর রাজা সুদাস বিজয়লাভ করেন। ঋগ্বেদে এই ঘটনাটিই ‘দশ রাজার যুদ্ধ' নামে পরিচিত। অনেক ঐতিহাসিক বলেন, ভরত গোষ্ঠীর নাম থেকে আমাদের দেশের নাম ভারত হয়েছে।
Tags
History
