উত্তর: মহাকাব্য কথার আক্ষরিক অর্থ হল মহৎ বা মহান কাব্য বা কবিতা। কোনো বিশেষ ঘটনা, দেবতা বা বড়ো রাজবংশের শাসককে নিয়েই মহাকাব্য লেখা হত। তার সঙ্গে থাকত ভূগোল, গ্রহ-নক্ষত্র, গ্রাম ও নগরের কথা। সমাজজীবনের বিভিন্ন দিক, রাজনীতি, যুদ্ধ, উৎসবের কথাও মহাকাব্যের মধ্যে স্থান করে নিয়েছিল। মহাকাব্য সাতটি বা অন্তত আটটি সর্গ বা ভাগে ভাগ করা হত সাধারণত কাব্যের মূল ঘটনা বা কাব্যের প্রধান চরিত্রের নামে মহাকাব্যের নাম দেওয়া হত। প্রাচীন ভারতীয় উপমহাদেশে সবথেকে জনপ্রিয় মহাকাব্য ছিল রামায়ণ ও মহাভারত।
Tags
History
