উত্তর: ঋগ্বৈদিক যুগে পরিবারই ছিল রাষ্ট্রব্যবস্থার ভিত্তি। এই যুগে কয়েকটি শাসনতান্ত্রিক বিভাগের উল্লেখ পাওয়া যায়। যথা—গ্রাম, বিশ ও জন। গ্রামের শাসনকর্তাকে গ্রামীণ, বিশ-এর প্রধান বিশপতি এবং জন-এর প্রধান গোপ নামে পরিচিত ছিলেন। এই যুগে রাজতন্ত্রই ছিল প্রচলিত শাসনব্যবস্থা এবং রাজাকে রাজন বলা হত। এ ছাড়া এই যুগে গণ বা প্রজাতান্ত্রিক রাষ্ট্রেরও উল্লেখ পাওয়া যায়, যার শাসকদের ‘গণপতি’ বা জ্যেষ্ঠ বলা হত। ঋগ্গ্বেদের যুগে রাজাকে শাসনকার্যে সহায়তা করতে এবং রাজার স্বৈরাচারী ক্ষমতা নিয়ন্ত্রণ করতে ‘সভা' ও ‘সমিতি' নামে দুটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানের অস্তিত্ব ছিল এবং গ্রামণী, দূত, সেনানী, পুরোহিত, গুপ্তচর প্রমুখ কর্মচারীর কথাও জানা যায়।
Tags
History
