উত্তর: ঋগ্গ্বেদে ‘রাজা’ শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। রাজা কথার আক্ষরিক অর্থ ছিল নেতা। নেতা যে ধরনের দায়িত্ব সামলাতেন তার ভিত্তিতেই তাঁর নাম স্থির হত। রাজাকে বিশপতি অর্থাৎ বিশ বা গোষ্ঠীর প্রধান বলা হয়েছে। কখনও বা রাজা গোপতি বা গবাদি পশুর প্রভু বলে উল্লেখ করা হয়েছে। আবার যুদ্ধে লুঠ করা সম্পদের ভাগাভাগির দায়িত্বও সামলাতেন রাজা।
পরবর্তী বৈদিক যুগে রাজা শাসকে পরিণত হন। তখন তিনি পরিচিত হন ভূপতি বা মহীপতি নামে। ভূপতি হলেন ভূ অর্থাৎ জমির পতি বা মালিক। মহীপতি হলেন পৃথিবীর রাজা। রাজ্যের প্রজার বা জনগণের প্রধান হিসেবে রাজার উপাধি হল নৃপতি বা নরপতি। অর্থাৎ যিনি নৃ বা নর অর্থাৎ মানুষের রক্ষাকারীর ভূমিকা পালন করেন। এভাবেই ক্রমশ গোষ্ঠীর নেতা হয়ে ওঠেন রাজা।
Tags
History
