উত্তর:
রাজ্য : রাজা যে এলাকাটি শাসন করতেন তাকে রাজ্য বলা হত। পরবর্তী বৈদিক যুগে উপজাতি বা গোষ্ঠীর নামে অঞ্চলের নামকরণ হতে থাকে। যেমন—কুরু, পাঞ্চাল ইত্যাদি। একটি নির্দিষ্ট অঞ্চলের ওপর দখল থাকলে তবেই কোনো ব্যক্তি রাজা হতে পারতেন।
প্রজা : রাজা যে অঞ্চল শাসন করতেন সেখানকার বাসিন্দারাই ছিল তাঁর প্রজা। প্রজা না থাকলে রাজার শাসন চলবে না। প্রজাদের সমস্যার সমাধান করতেন রাজা। তার বিনিময়ে প্রজারা রাজাকে মেনে চলবে। এটাই ছিল সেকালের নিয়ম
Tags
History
