উত্তর: বৈদিক আর্য সমাজে প্রধান তিনটি বর্ণের মানুষের ব্যক্তি জীবনকে নিয়ন্ত্রণ করত ‘চতুরাশ্রম'। এগুলি ছিল ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস। ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য শিশুকে উপনয়নের পর ব্রহ্মচর্য পালন ও শিক্ষালাভের জন্য গুরুগৃহে যেতে হত। এই পর্যায়কে বলা হত ব্রহ্মচর্য। যৌবনে বিবাহ করে গৃহস্থের জীবনযাপন ও সাংসারিক দায়দায়িত্ব পালন করতে হত। জীবনের এই দ্বিতীয় পর্যায়কে বলা হত গার্হস্থ্যাশ্রম, অতঃ পর প্রৌঢ় অবস্থায় সংসার ত্যাগ করে বনে গিয়ে বানপ্রস্থ অবলম্বন করতে হত এবং শেষ স্তরে সন্ন্যাস আশ্রমে সংসারের সকল বন্ধন ছিন্ন করে মোক্ষলাভের চেষ্টা করতে হত।
Tags
History
