উত্তর: ঋগ্বৈদিক যুগে সমাজের ভিত্তি ছিল পরিবার এবং এই সমাজ ছিল পিতৃতান্ত্রিক। পরিবারকে বলা হত কুল এবং পরিবারের প্রধান বা বয়োজ্যেষ্ঠ পুরুষ সদস্যকে ‘গৃহপতি’ বা ‘কুলপ’ বলা হত। তিনিই পরিবারের সদস্যদের ভরণপোষণের দায়িত্ব নিতেন। এই যুগে পুত্রের ওপর পিতার নিয়ন্ত্রণ ছিল কঠোর এবং পরিবারগুলি ছিল যৌথ। তবে হরপ্পার সমাজের মতো মায়ের ক্ষমতা ঋগ্বৈদিক সমাজে ছিল না।
Tags
History
