উত্তর: সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম বৃহস্পতি।একে গ্রহরাজ বলা হয়। নিম্নে এর সম্পর্কে আলোচনা করা হল—
1) আয়তন : সৌরজগতের অন্যান্য গ্রহের তুলনায় আকার ও আয়তনে বড়ো ।
2) দূরত্ব ঃ সূর্য থেকে দূরত্ব 77.8 কোটি কিমি।
3) আবর্তন কাল : নিজ অক্ষের চারিদিকে ঘুরতে 9 ঘণ্টা 50 মিনিট সময় লাগে।
4) পরিধি ঃ সূর্যকে একবার পরিক্রমণ করতে প্রায় 12 বছর সময় লাগে।
5) উষ্ণতা ঃ উপরিপৃষ্ঠের তাপমাত্রা -150°C, কিন্তু অভ্যন্তরীণ তাপমাত্রা 25,000°C।
6) উপাদান : অভ্যন্তরস্থ বায়ুতে হাইড্রোজেন, অ্যামোনিয়া, মিথেন, হিলিয়াম প্রভৃতি গ্যাস মিশে আছে। গ্যাসের পরিমাণ বেশি থাকায় একে ‘গ্যাসীয় গ্রহ’ বলে।
7) উপগ্রহ ঃ উপগ্রহ সংখ্যা সর্বাধিক 67টি। এদের মধ্যে গ্যানিমিড, ইউরোপা, আইও প্রভৃতি উল্লেখযোগ্য।
8) বৈশিষ্ট্য : মাধ্যাকর্ষণ শক্তি সব থেকে বেশি। সম্প্রতি লাল, হলুদ, বাদামি রঙের বলয় দেখা গেছে।
Tags
Geography
