উত্তর: আদি বৈদিক সমাজে কারিগরি শিল্পের চল কম হলেও কাঠের কারিগরি শিল্পের কথা জানা যায়। কাঠের বিভিন্ন আসবাব, বাড়িঘর ও রথ ইত্যাদি তৈরি করা হত। ঋগ্গ্বেদে চামড়ার শিল্পের কথা রয়েছে। চামড়া দিয়ে থলি, ঘোড়ার লাগাম প্রভৃতি বানানো হত। ভেড়ার লোম থেকে পোশাক বানানোর কথা ঋগবেদে ও পাওয়া যায়। টানা ও পোড়েন নামে দু-রকমের সুতো কাপড় বোনায় ব্যবহার করা হত। সোনার নানারকম গয়নার কথাও ঋগ্বেদ থেকে জানা যায়। তামা দিয়ে চাষের প্রয়োজনীয় যন্ত্রপাতি নির্মিত হলেও লোহার ব্যবহার আদি বৈদিক সমাজে ছিল না বলেই মনে করা হয়।
Tags
History
