উত্তর: পিতৃতান্ত্রিক ঋগ্বৈদিক সমাজে নারীর স্থান ছিল যথেষ্ট উচ্চে। কন্যাসন্তানকে অবহেলা না করে তাদের উপযুক্ত শিক্ষা, বেদ পাঠ ও উপনয়নের অধিকার দেওয়া হত। নারীরা পর্দা প্রথা না মেনে বৈদিক মন্ত্ররচনা, অধ্যাপনা, প্রকাশ্য সভায় তর্কযুদ্ধ, সভা সমিতির অনুষ্ঠান, নৃত্যগীত ও স্বামীর সহধর্মিণী রূপে বিবাহিতা নারীরা যাগযজ্ঞে অংশ নিতেন। এ ছাড়া যুদ্ধবিদ্যা ও অসি চালনায় নারীরা বিশেষ দক্ষতা অর্জন করেছিলেন। পতি নির্বাচনের ক্ষেত্রে নারীদের স্বাধীনতা থাকলেও বহুপতিত্ব একেবারেই ছিল না। সমাজে বাল্যবিবাহ ও বিধবাবিবাহের প্রচলন ছিল না। কিন্তু পণপ্রথা প্রচলিত ছিল। অবশ্য পরবর্তী বৈদিকযুগে নারী স্বাধীনতা অনেকটা হ্রাস পায়।
Tags
History
