উত্তর: বৈদিক সমাজ চারটি শ্রেণিতে বিভক্ত ছিল। এই চারটি শ্রেণিকে চতুর্বর্ণ প্রথা বলা হয়। যেমন—(i) ব্রাহ্মণ, (ii) ক্ষত্রিয়, (iii) বৈশ্য ও (iv) শূদ্র। আদি বৈদিক যুগে এই চার শ্রেণির উদ্ভব হয়েছিল পেশার ভিত্তিতে ব্রাক্ষ্মণরা যাগযজ্ঞ ও বিদ্যাচর্চা করত, ক্ষত্রিয়রা প্রজাদের নিরাপত্তা রক্ষা ও রাজ্য শাসন করত। কৃষি, পশুপালন ও ব্যাবসাবাণিজ্য করত বৈশ্যরা আর যারা এই তিন শ্রেণির সেবায় নিযুক্ত থাকত তারা শূদ্র বলে পরিচিত ছিল।
Tags
History
