উত্তর: বৈদিক সাহিত্য থেকে আর্যদের সামাজিক জীবনের কথা জানা যায়। পরিবার ছিল সমাজের সব থেকে ছোটো অংশ। পরিবারের সব থেকে বয়স্ক পুরুষ ছিলেন প্রধান। বৈদিক যুগে সমাজ ছিল পিতৃতান্ত্রিক। অর্থাৎ, পরিবারে ও সমাজে পিতাই ছিলেন প্রধান। হরপ্পার সমাজের মতো না হলেও পিতৃতান্ত্রিক ঋগ্বৈদিক সমাজে নারীর স্থান ছিল যথেষ্ট উচ্চে। তাদের উপযুক্ত শিক্ষা দেওয়া হত। তারা বেদ পাঠ ও উপনয়নের অধিকারিণী ছিলেন। সতীদাহ বা বাল্যবিবাহ ঋগ্বৈদিক যুগে প্রচলিত ছিল না।
পতি নির্বাচনেও তাদের স্বাধীনতা ছিল, পশুর চামড়া, সুতি ও পশমের বস্ত্র এই যুগে ব্যবহৃত হত। খাদ্য হিসেবে প্রধানত তারা চাল, গম, যব, ফলমূল, সবজি, মাছ, মাংস, দুগ্ধ ও দুগ্ধজাতদ্রব্য ব্যবহার করত। অবসর বিনোদনের উপায় হিসেবে সেযুগে নাচগান, মুষ্টিযুদ্ধ, পাশা খেলা, মৃগয়া, রথের দৌড় প্রভৃতি প্রচলিত ছিল।
Tags
History
