উত্তর: আর্যরা প্রথমে ভারতে প্রবেশ করে দেহের বর্ণ অনুসারে শ্বেতকায় আর্য ও কৃষ্ণকায় অনার্য—এই দুই ভাগে সমাজকে বিভক্ত করে ছিল। কালক্রমে গুণ ও কর্মের বিভিন্নতা অনুসারে আর্যসমাজ চারভাগে বিভক্ত হয়ে পড়ে। ঋগ্গ্বেদের দশম মণ্ডলের ‘পুরুষসূক্ত’ নামক একটি স্তোত্রে বলা হয়েছে যে, ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য ও পদদ্বয় থেকে শূদ্রের উৎপত্তি হয়েছে। প্রাথমিকভাবে আর্যদের মধ্যে বর্ণব্যবস্থা ছিল পেশাভিত্তিক, বংশানুক্রমিক নয়।
Tags
History
