উত্তর:
গ্রহের বৈশিষ্ট্য :
1) গ্রহদের নিজস্ব আলো ও উত্তাপ নেই।
2) নক্ষত্রের আলোয় এগুলি আলোকিত হয়।
3) নক্ষত্রের আকর্ষণে এরা নক্ষত্রের চারিদিকে নিজ কক্ষপথে বা অন্য গ্রহের কক্ষপথে পাক খায়। 4) গ্রহগুলি নক্ষত্রের থেকে আকার ও আয়তনে অনেক ছোটো হয়।
নক্ষত্রের বৈশিষ্ট্য ঃ
1) নক্ষত্র ধূলিকণা ও বিশাল মেঘ পুঞ্জীভূত হয়ে উত্তপ্ত কেন্দ্রস্থলসহ সৃষ্টি হয়।
2) নিউক্লীয় বিক্রিয়ার মাধ্যমে তাপ ও আলোর সৃষ্টি করে।
3) এদের নিজস্ব আলো ও উত্তাপ আছে।
4) অনেকগুলি নক্ষত্র একত্রিত হয়ে বিভিন্ন (আকার ধারণ করে, এদের নক্ষত্রমণ্ডল বলে। উদাহরণ—ক্রুশচিহ্নের ন্যায় ‘বকমণ্ডল' ইত্যাদি।
5) নীহারিকা থেকে নক্ষত্রের জন্ম হয়।
6) বিভিন্ন রঙের নক্ষত্রের তাপ ও উজ্জ্বলতা বিভিন্ন প্রকারের। যেমন—প্রকাণ্ড সাদা তারার উষ্ণতা ও উজ্জ্বলতা সব থেকে বেশি।
Tags
Geography
