উত্তর:
সূর্য ঃ সৌরজগতের প্রধান নক্ষত্র হল সূর্য। আকাশগঙ্গার কোটি কোটি তারার মধ্যে একটি মাঝারি হলুদ তারা হল সূর্য। পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র হল সূর্য। এই জ্বলন্ত গ্যাসীয় পিণ্ডটি সমগ্র সৌরজগতের আলোর উৎস এবং পৃথিবীর সকল শক্তির উৎস হল সূর্য। সূর্যকে কেন্দ্র করে গ্রহ, গ্রহাণুপুঞ্জ, ছায়াপথ, উপগ্রহ প্রভৃতি নিয়ে বিশাল সৌরপরিবার গঠিত হয়েছে।
সূর্যের বৈশিষ্ট্য :
1) আয়তন : সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়ো।
2) ওজন : সূর্য পৃথিবীর থেকে 3 লক্ষ গুণ ভারী।
3) ব্যাস : সূর্যের ব্যাস প্রায় 14 লক্ষ কিমি। পৃথিবীর ব্যাসের থেকে 110 গুণ বেশি।
4) আয়ু : সূর্যের আয়ু আনুমানিক 1000 কোটি বছর।
5) উষ্ণতা : সূর্যের বাইরের দিকের উন্নতা প্রায় 6000°C এবং ভিতরের দিকের উন্নতা 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড।
6) আবর্তন: সূর্য প্রায় 25 দিনে নিজ মেরুদণ্ডে একবার পাক খায়।
7) অন্যান্য বিশেষত্ব :
i) সূর্যরশ্মির 200 কোটি ভাগের মাত্র একভাগ পৃথিবীতে এসে পৌঁছোয়।
ii) সূর্যের গায়ে কম উজ্জ্বল কালো কালো অসংখ্য দাগ দেখা যায়। এগুলিকে বলে সৌরকলঙ্ক।
iii) সূর্যের বাইরের অংশে বিস্ফোরণের ফলে সৌরঝড় (Solar Storm)-এর সৃষ্টি হয়।
Tags
Geography
