উত্তর:
কৃত্রিম উপগ্রহ : কৃত্রিম উপগ্রহ হল মানুষের তৈরি মহাকাশযন্ত্র যা পৃথিবীর চারদিকে ঘোরে। পৃথিবীর বহু দেশ মহাকাশে কৃত্রিম উপগ্রহ প্রেরণ করেছে।
বৈশিষ্ট্য :
1) পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করে পৃথিবী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যসংগ্রহ করে।
2) কৃত্রিম উপগ্রহের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস, প্রাকৃতিক দুর্যোগ সম্বন্ধে পূর্ব সতর্কতা জানা যায়।
3) স্থল ও আকাশ পরিবহণ, সমুদ্র পরিবহণে কাজে লাগানো হয়।
4) মহাকাশ গবেষণায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে।
উদাহরণ—ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট। এ ছাড়া ভাস্কর-1, ভাস্কর-2, INSAT প্রভৃতি ভারতের উল্লেখযোগ্য কৃত্রিম উপগ্রহের নাম।
Tags
Geography
