উত্তর: বৃহৎ প্রস্তর নির্মিত সমাধিক্ষেত্রকে ‘মেগালিথ’ বলা হয়। মেগালিথ বিভিন্ন প্রকারের হয়—
(i) অনেক সময় মৃতদেহের সমাধির চারপাশে বড়ো পাথর পুঁতে দেওয়া হত।
(ii) কখনোও আবার একটি বড়ো পাথর দিয়ে অনেকগুলি ছোটো পাথরকে চাপা দেওয়া হত।
(iii) কোনো কোনো স্থানে আবার পাথর কেটে গুহা নির্মাণ করে তার ভিতরে সমাধি দেওয়া হত। মেগালিথের একটি বৈশিষ্ট্য হল এটি নির্মাণের জন্য বা পাথরগুলিকে একে অপরের সঙ্গে সংযুক্ত রাখার জন্য মাটি বা ওই জাতীয় কোনো বস্তু ব্যবহার করা হত না।
Tags
History
